Tuesday, June 23, 2026

ইয়েস ব্যাঙ্কের প্রতিষ্ঠাতার বাড়িতে ইডি হানা

Date:

Share post:

ইয়েস ব্যাঙ্কের প্রতিষ্ঠাতা রানা কাপুরের মুম্বইয়ের বাড়িতে ইডির হানা। অভিযোগ আর্থিক তছরূপের। রানা ও প্রাক্তন ডিরেক্টরদের বিরুদ্ধে মামলা করে লুক আউট নোটিশ জারি করা হয়েছে। যদিও রানার দাবি তিনি তাঁর শেয়ার বিক্রি করে দিয়েছেন একটি বেসরকারি সংস্থাকে। ২০১৯ সালের প্রথম দিকে এই হাতবদল হয়। তাঁর সঙ্গে ব্যাঙ্কের কোনও সম্পর্ক নেই। ইতিমধ্যে ইয়েস ব্যাঙ্কের গ্রাহকদের বলা হয়েছে তাঁরা সর্বোচ্চ ৫০ হাজারের বেশি টাকা তুলতে পারবেন না। কিছু ক্ষেত্রে অবশ্য ছাড় দেওয়া হয়েছে। রিজার্ভ ব্যাঙ্ক ও স্টেট ব্যাঙ্ক ঋণ দিয়ে ইয়েস ব্যাঙ্ককে বাঁচানোর প্রতিশ্রুতি দিয়েছে। সেই সঙ্গে বোর্ডও হস্তান্তর করা হচ্ছে।

Related articles

মাদ্রাসা ও সংখ্যালঘু শিক্ষাখাত: প্রথম বাজেটেই ৬০ শতাংশ কোপ রাজ্যের

প্রথম বাজেটেই সংখ্যালঘু কল্যাণ ও মাদ্রাসা শিক্ষাখাতে বরাদ্দে বড়সড় কাটছাঁট করল রাজ্যের নতুন বিজেপি সরকার। সব ক্ষেত্রে ঢালাও...

Weather Update: উত্তরে ঝড়-বৃষ্টির পূর্বাভাস, আজ কেমন থাকবে দক্ষিণবঙ্গের আবহাওয়া?

বিগত কয়েকদিনের বৃষ্টি এবং মেঘলা আবহাওয়া গরমের দাবদাহ থেকে অনেকটাই মুক্তি দিয়েছে বঙ্গবাসীকে। সোমবার কলকাতা তথা দক্ষিণবঙ্গে হালকা...

FIFA World Cup: মেসির বিশ্ব রেকর্ড, অস্ট্রিয়াকে হারিয়ে নক আউটর টিকিট নিশ্চিত আর্জেন্টিনার

ফিফা বিশ্বকাপের(FIFA World Cup) গ্রুপ পর্বের ম্যাচে অস্ট্রিয়াকে ২-০ গোলে হারাল আর্জেন্টিনা। জোড়া গোল করেন লিওনেল মেসি(Messi)। সেই...

২৪ ঘণ্টা খোলা থাকবে দোকান-অফিস, রাজস্ব ও কর্মসংস্থান বাড়াতে বড় পদক্ষেপ রাজ্যের

রাজ্যের রাজস্ব বৃদ্ধি ও বাণিজ্যের পরিবেশ বদলাতে বড় উদ্যোগ নিল নতুন সরকার। এবার থেকে পশ্চিমবঙ্গে ২৪ ঘণ্টা দোকান,...