Saturday, March 21, 2026

হার্দিক ঝড় উধাও, ফাইনালে ফিরলেন নিঃস্ব হয়ে

Date:

Share post:

ফাইনালে ফের ঝড় ওঠার প্রহর গুনছিলেন যারা, তাদের সেই আশা পূরণ হলনা। তার আগেই শান্ত হয়ে গেল পরিস্থিতি। চার ম্যাচে হার্দিক পান্ডিয়ার  রান ছিল ৩৪৭। গড় ৮৬.৭। কিন্তু ফাইনালে তিনি ফিরলেন নিঃস্ব হয়ে। গত চার ম্যাচে যেন তাঁর ব্যাট থেকে আগুন ঝরেছিল। কিন্তু মুম্বইয়ে ডি ওয়াই পাতিল টি-২০ টুর্নামেন্টের ফাইনালে হার্দিক পান্ডিয়া ফিরলেন একেবারে শূন্য হাতে। প্রথম বলেই আউট হলেন ভারতীয় দলের অন্যতম সেরা অলরাউন্ডার।অথচ এই টুর্নামেন্টে গত চারটি ম্যাচে তিনি দুটি সেঞ্চুরি করেছিলেন।

ফাইনালে পান্ডিয়ার ব্যর্থতায় রিলায়েন্স ওয়ান রানার্স হল। ইন্ডিয়ান অয়েল হল চ্যাম্পিয়ন। প্রথমে ব্যাটিং করে ২০ ওভারে পাঁচ উইকেট হারিয়ে ১৯৪ রান তুলেছিল ইন্ডিয়ান অয়েল। জবাবে রিলায়েন্স ওয়ান সাত উইকেট হারিয়ে ১৮৩ রান তোলে। ১১ রানে ফাইনাল হেরে গেল হার্দিক পান্ডিয়ার দল। তবে এই ম্যাচে শিখর ধাওয়ান রান পেয়েছেন। ৪১ বলে ৬৯ রানের দুরন্ত ইনিংস খেলেছেন তিনি।

ধাওয়ান লড়াই জারি রাখলেও একদিকে উইকেটের পতন হতে থাকে।  সৌরভ তিওয়ারি করেন ৩১ রান। সিদ্ধেশ লাডের বলে গোল্ডেন ডাক হয়ে ফেরেন হার্দিক পান্ডিয়া। চোট কাটিয়ে ফিরে খেলেছেন ভুবনেশ্বর কুমার। চার ওভার বোলিং করে ৫৪ রানে দেন তিনি। উইকেট পাননি। ফর্মে ফিরতে যে তিনি মরিয়া তা তাঁর বডি ল্যাঙ্গুয়েজেই স্পষ্ট ছিল।

Related articles

ভবানীপুরে কাউন্সিলরদের নিয়ে রবিবাসরীয় সন্ধ্যায় মমতার কর্মিসভা, থাকবেন অভিষেকও

নির্বাচনী ইস্তেহার (TMC manifesto) প্রকাশের পর এবার প্রচার রণকৌশল ঠিক করতে রবিবাসরীয় সন্ধ্যায় কর্মিসভা করতে চলেছেন মমতা বন্দ্যোপাধ্যায়...

ভারত মহাসাগরে ব্রিটিশ-মার্কিন সামরিক ঘাঁটি লক্ষ্য করে ইরানের ক্ষেপণাস্ত্র হামলা! 

ভারত মহাসাগরের দিয়াগো গার্সিয়া দ্বীপে (Indian Ocean island of Diego Garcia) অবস্থিত ব্রিটিশ ও মার্কিন যৌথ সামরিক ঘাঁটি...

৭ ঘণ্টা ধরে মাঝআকাশে চক্কর এয়ার ইন্ডিয়ার যাত্রীবাহী বিমানের, গাফিলতি বুঝতেই অবতরণ দিল্লিতে

এয়ার ইন্ডিয়ার বিমানে ফের যাত্রী দুর্ভোগ।দিল্লি থেকে কানাডার ভ্যাঙ্কুভারের উদ্দেশে অনুমতি ছাড়াই এয়ার ইন্ডিয়ার ফ্লাইট এআই ১৮৫ (Air...

“সৌদি আরবে হাত মেলান, দেশে নাম কাটেন”! SIR ইস্যুতে রেড রোড থেকে মোদিকে তোপ মমতার

''সৌদি আরব গিয়ে হাত মেলান, দুবাইয়েও হাত মিলিয়েছেন। দেশে এলেই নাম কাটার কথা মনে পড়ে"- শনিবার রেড রোডের...