Monday, April 6, 2026

সিএএ এবং এনআরসি-র বিরুদ্ধে গর্জে উঠলেন অনির্বাণ

Date:

Share post:

জামিয়া বিশ্ববিদ্যালয়ের পড়ুয়া আমির আজিজের লেখা কবিতা এবার শোনা গেল অনির্বাণ ভট্টাচার্যের গলায়। তবে অনির্বাণের নিজস্ব ভঙ্গিতে। হিন্দি কবিতা নয়, বরং নিজের মাতৃভাষায় তারই বঙ্গানুবাদ করে ছড়িয়ে দিলেন সেই কবিতা। আমিরের কবিতাকে পাথেয় করেই বললেন, “তুমি জেলে ভরো আমি দেওয়ালে লিখব..।”

‘‘কেউ কেউ ছিল ঝড়ে পরও লড়াইয়ে ক্ষান্ত/ নিজ মৃতদেহ দেখার পরেও কেউ কেউ ছিল জ্যান্ত/ চোখের পাতা ঘুমের মন্ত্র হয়ত ভুলতে পারে/ এই পৃথিবীটা কক্ষপথও গুলিয়ে ফেলতে পারে/আমাদের কাটা ডানা ঝাপ্টিয়ে ওড়ার চেষ্টা আমাদের ভাঙাগলার চিৎকার ও তেষ্টা মনে রাখা হবে/ তুমি রাত লিখো, আমি চাঁদ লিখব/ তুমি জেল ভরো আমি দেওয়াল লিখব/তুমি এফআইআর লেখ আমি কবিতা লিখব/সবকিছু মনে রাখা হবে… তোমার কালো কীর্তির গায়ে যেনো কালি লাগানো যায় তার ব্যবস্থা করে রাখা হবে… সব মনে রাখা হবে!”  নজরুল মঞ্চে দাঁড়িয়ে অনির্বাণ যখন এই কবিতার লাইনগুলো আওড়াচ্ছিলেন, দর্শকাসন থেকে হাততালির রোল উঠেছিল।

এই কবিতা আমির স্বৈরাচারের বিরুদ্ধে লড়ে যাওয়ার কথা বলেছেন। নিজের ভাষাতেই অভিনেতা বললেন- “তুমি জেলে ভর আমি দেওয়াল লিখব.. তুমি এফআইআর লেখ আমি কবিতা লিখব। এত জোরে বলব যে বধিরও শুনতে পাবে, দেখতে পাবে দৃষ্টিহীনেরাও।” এর আগে নাগরিকপঞ্জী আইনের বিরুদ্ধে কলকাতার রাস্তায় মিছিলে হেঁটেছিলেন অনির্বাণ ভট্টাচার্য। এবার ফের নজরুল মঞ্চে আওয়াজ তুললেন সিএএ এবং এনআরসি-র বিরুদ্ধে।

আরও পড়ুন-নারীদিবসে দিলীপের কুরুচিকর মন্তব্য, বয়কটের ডাক ফিরহাদের

Related articles

চিরবিদায়! প্রয়াত পদ্মশ্রী চিকিৎসক মণি ছেত্রী

প্রয়াত হলেন কিংবদন্তি চিকিৎসক মণি কুমার ছেত্রী। রবিবার রাত ১০টা ১৫ মিনিট নাগাদ বালিগঞ্জ প্লেসের নিজ বাসভবনেই শেষ...

১ এপ্রিল থেকেই মহার্ঘ রান্নার গ্যাস, পকেটে টান দিয়ে বাড়ল ‘ছোটু’র দাম

সাধারণ মানুষের পকেটে টান দিয়ে ফের মহার্ঘ হল এলপিজি সিলিন্ডার। ১ এপ্রিল থেকে কার্যকর হওয়া নতুন নিয়মে রাষ্ট্রায়ত্ত...

বিজেপির বহিরাগত জমিদারদের দফারফা! জয়ের নিরিখে সাতগাছিয়াকে নতুন টার্গেট দিলেন অভিষেক

ভোট দু’দফায় হোক কি চার দফায়, বিজেপির বহিরাগত জমিদারদের দফারফা করবে দক্ষিণ ২৪ পরগনা! নিজের লোকসভা কেন্দ্র ডায়মন্ড...

মোদির কটাক্ষের পাল্টা! ‘শব্দতত্ত্ব’ থেকে ‘ওয়াশিং মেশিন’ ইস্যুতে সরব ব্রাত্য-শশী

কোচবিহারের রাসমেলার মাঠ থেকে তৃণমূল সরকারকে কটাক্ষ করেছিলেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি। তবে প্রধানমন্ত্রীর সেই আক্রমণের পরেই পাল্টা জবাব...