Tuesday, June 23, 2026

মাত্র ৯৯ রানেই শেষ ভারতের ইনিংস, বিশ্বকাপ ঘরে তুলল অস্ট্রেলিয়া

Date:

Share post:

মাত্র ৯৯ রানেই শেষ ভারতের ইনিংস, বিশ্বকাপ ঘরে তুলল অস্ট্রেলিয়া
ঠিক যেন ২০০৩ বিশ্বকাপের ফাইনালের অ্যাকশন রিপ্লে। ১৭ বছর পরে মহিলা বিশ্বকাপের ফাইনালেও সৌরভদের মতো সেই একই পরিস্থিতির সামনে হরমনপ্রীত কৌরের ভারত। এবারেও প্রথমে ব্যাট করে বিশাল রানের ইনিংস খেলল অস্ট্রেলিয়া। দুই ওপেনার অ্যালিসা হিলি এবং বেথ মুনির জোড়া অর্ধশতরানের সুবাদে মেলবোর্নে ১৮৪ রানের বড়সড় টার্গেট ভারতকে দেয় অজিরা। প্রথমবার টি-টোয়েন্টি বিশ্বকাপের চ্যাম্পিয়ন হতে হলে ২০ ওভারে ১৮৫ রানের কঠিন লক্ষ্যে পৌঁছাতে হত টিম ইন্ডিয়াকে।বিশাল লক্ষ্যমাত্র নিয়ে শুরুতেই চাপে পড়ে যায় ভারতীয় মহিলা দল।
বিশ্বকাপের ফাইনালে শেফালি ব্যর্থ হয়েছে। এদিন তরুণতম মহিলা ক্রিকেট হিসেবে বিশ্বকাপের ফাইনাল খেলে নজির গড়েন শেফালি। কিন্তু, সেই রেকর্ডের ম্যাচে মাত্র ২ রান করে প্যাভিলিয়নে ফিরে যান তিনি। প্যাভিলিয়নে ফিরে যান ভাল ফর্মে থাকা জেমিমা রডরিগেজও। বিশাল রানের সামনে শুরুতেই একের পর এক উইকেট খুইয়ে চাপে পরে যায় ভারত। শেষপর্যন্ত ৯৯ রানে সব উইকেট খুইয়ে বিশ্বকাপ জয়ের স্বপ্ন অধরাই থেকে গেল ভারতীয় মেয়েদের।

Related articles

আর জি কর-কাণ্ডে বিচারের আশ্বাস মুখ্যমন্ত্রীর, বিধানসভায় কেঁদে ফেললেন অভয়ার মা

বিধানসভায় প্রথম জবাবি ভাষণ দিচ্ছিলেন মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী (Shuvendu Adhikari)। সেখানেই আর জি কর মেডিক্যাল কলেজ ও হাসপাতালের...

আর কোনও দিন ক্ষমতায় ফিরতে পারবেন না, ওই ‘চ্যাপ্টারই ক্লোজ’! কাকে তীব্র নিশানা শুভেন্দুর

”আর কোনও দিন ক্ষমতায় ফিরতে পারবেন না। ওই 'চ্যাপ্টারই ক্লোজ' হয়ে গিয়েছে”। মঙ্গলবার বাজেট অধিবেশনের (Budget Session) শুরুতে...

মুখ্যমন্ত্রীর সঙ্গে দেখা করে বিচার চাইলেন তামান্নার মা-মীণাক্ষিরা, দোষীদের দ্রুত শাস্তির আশ্বাস শুভেন্দুর

নদিয়ার কালীগঞ্জে বোমায় নিহত তামান্না শেখের মৃত্যুর এক বছর পূর্তির দিনে মুখ্যমন্ত্রীর ডাকে কলকাতায় গেলেন তার মা সাবিনা...

লখনউয়ের আগুনে বিয়ের স্বপ্ন পুড়ে ছাই অনামিকা ও হবু স্বামীর

আগামী নভেম্বরেই চারহাত এক হওয়ার কথা ছিল তাঁদের। দুই পরিবারের সম্মতিতে বিয়ের প্রস্তুতিও শুরু হয়ে গিয়েছিল। কিন্তু লখনউয়ের...