Tuesday, April 7, 2026

ক্যাচ মিস, ব্যাটিংয়ে খরা, বিশ্বরেকর্ড গড়ার সান্ত্বনা নিয়েই দেশে ফিরবেন শেফালি

Date:

Share post:

গোটা টি-টোয়েন্টি বিশ্বকাপ জুড়ে দুরন্ত পারফরম্যান্স করেছেন ভারতীয় ষোড়শী। কিন্তু ফাইনালে ১৮৫ রান তাড়া করতে নেমে মাত্র ২ রান করে আউট হন শেফালি। তার আগে গুরুত্বপূর্ণ ক্যাচ মিস করেন। তবু বিশ্বকাপ ফাইনালে মেলবোর্নে মাঠে নামতেই রেকর্ড গড়লেন শেফালি ভার্মা । নিশ্চয়ই ভাবছেন কেন?

দেশের সর্বকনিষ্ঠ মহিলা ক্রিকেটার হিসেবে আন্তর্জাতিক টি-টোয়েন্টি ক্রিকেটে খেলার রেকর্ড গড়েন তিনি। রবিবার মেলবোর্নে টি-টোয়েন্টি বিশ্বকাপের ফাইনালে আরও একটি বিশ্বরেকর্ড গড়লেন তিনি। ছেলে এবং মেয়েদের বিশ্বকাপ ফাইনালে সর্বকনিষ্ঠ ক্রিকেটার হিসেবে এই নজির গড়লেন তিনি। মাত্র ১৬ বছর ৪০ দিন বয়সে বিশ্বকাপ ফাইনাল খেলার কীর্তি এখন ইতিহাসের পাতায় এই ভারতীয় কন্যার।
এর আগে এই রেকর্ড ছিল ওয়েস্ট ইন্ডিজের মহিলা ক্রিকেটার শাকুয়ানা কুইনটাইনের। রবিবার শেফালি শাকুয়ানাকে ছাপিয়ে নতুন রেকর্ড গড়লেন। তবে এই রেকর্ড গড়ার দিনে শেফালি ইনিংসের পঞ্চম বলে এলিস হিলির ক্যাচ মিস করেন। তখন ৯ রানে ব্যাটিং করছিলেন হিলি। শেষপর্যন্ত ৭৫ রান করে অজিদের জয়ের ভিত গড়ে দেন তিনি। এই ক্যাচটি না ফেললে খেলার ফলাফল অন্যরকমও হতে পারতো । ফাইনালে এই পারফরম্যান্স এর পর বিশ্বরেকর্ডের সান্ত্বনা নিয়েই দেশে ফিরতে হবে শেফালি।

Related articles

মধ্যরাতে বিচারাধীন ভোটারদের নামের পূর্ণাঙ্গ তালিকা প্রকাশ কমিশনের: কত যোগ্য? অযোগ্যই বা কত

ফের মধ্যরাতে তালিকা প্রকাশ করল নির্বাচন কমিশন।রাজ্যে বিচারাধীন ভোটারদের নামের পূর্ণাঙ্গ তালিকায় প্রথমবার যোগ্য ও অযোগ্য হিসাবে চিহ্নিত...

ভোটার তালিকায় বহিরাগত ঢোকানোর ছক! প্রভুকে খুশি করতেই ব্যস্ত, কমিশনকে কটাক্ষ তৃণমূলের

বিজেপিকে খুশি করতে বিহার-উত্তরপ্রদেশ থেকে ভোটার আনা হচ্ছে বাংলায়! আর সুপরিকল্পিত চক্রান্তে বাংলার বৈধ ভোটারদের নাম কেটে ভোটাধিকার...

ভোটার তালিকায় জটিলতা মেটাতে তৎপর কমিশন, সিইও দফতরে বিশেষ দায়িত্বে বিভূ গোয়েল

ভোটার তালিকা সংশোধন তথা এসআইআর প্রক্রিয়া নিয়ে সাম্প্রতিক টানাপড়েনের আবহে রাজ্যের নির্বাচনী পরিকাঠামোয় বড়সড় রদবদল ঘটাল ভারতের নির্বাচন...

গেরুয়া শিবিরে বিতর্কিত বাম নেতা অনিল বসুর পুত্র সৌম্য

বাবা বাম জমানার বিতর্কিত নেতা অনিল বসু (Anil Basu)। এবার তাঁর ছেলে সৌম্য বসুকে এবার দেখা গেল বিজেপির...