Friday, April 3, 2026

মুর্শিদাবাদের যুবকের করোনায় মৃত্যু নয়, স্বস্তির নিঃশ্বাস

Date:

Share post:

আতঙ্ক ছড়িয়েছিল সৌদি আরব ফেরত মুর্শিদাবাদের যুবকের মৃত্যুতে। মুর্শিদাবাদ মেডিক্যাল কলেজে তার মৃত্যুর পরেই করোনা ভাইরাসের আতঙ্ক ছড়ায়। কিন্তু বেলেঘাটা নাইসেডে নমুনা পরীক্ষার পর পরিস্কার হয়ে গেল, করোনা নয়, শারীরিক সমস্যার কারণেই যুবকের মৃত্যু হয়েছে।

সৌদি ফেরত বছর ২৩-এর জিনারুল দমদমে নেমে বাড়ি ফেরার পথে অসুস্থ হয়ে পড়েন। কোনওরকমে বাড়ি ফিরলেও সকালে হাসপাতালে ভর্তি হন। তার শারীরিক পরিস্থিতির কথা শুনে চিকিৎসকরা করোনার চিকিৎসার জন্য আইসোলেশন ওয়ার্ডে ভর্তি রাখেন। রক্তের নমুনা আসে বেলেঘাটায়। কিন্তু রিপোর্ট হাতে আসার আগেই তার মৃত্যু হয়। ফলে উদ্বেগ বাড়ে। কিন্তু রিপোর্ট পাওয়ার পর স্বস্তি সব মহলেই। জিনারুলের করোনা ভাইরাস পজিটিভ হলে আরও অনেকের হওয়ার সম্ভাবনা ছিল। চিকিৎসকরা জানান, শরীরে উচ্চ শর্করা থাকা জিনারুলের বহুদিন ধরে চিকিৎসা না হওয়ার কারণেই মৃত্যু হয়েছে।

Related articles

নির্বাচনী পদযাত্রায় মমতা বন্দ্যোপাধ্যায়: শনিবার হাঁটবেন ইংরেজবাজারের পথে

রাজ্যের উত্তর থেকে দক্ষিণে নির্বাচনী প্রচারে ঝড় তুলেছেন তৃণমূল নেত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। প্রতিটি এলাকার ইস্যু ধরে মানুষকে সচেতন...

নিরাপত্তা প্রত্যাহার: ‘অভিযুক্ত’দের জন্য নতুন নির্দেশিকা কমিশনের

রাজ্যের পুলিশে রদবদল ও কেন্দ্রীয় বাহিনী নিয়োগের পরও বাহিনী যেন কম পড়ছে নির্বাচন কমিশনের। যে সব ক্ষেত্রে অতিরিক্ত...

হিম্মত থাকলে এক মঞ্চে আসুন: এবার সরাসরি মোদিকে চ্যালেঞ্জ মমতার

মণীশ কীর্তনিয়া এবার মোদিকে এক মঞ্চে বিতর্কে আহ্বান জানালেন  মমতা বন্দ্যোপাধ্যায়। শুক্রবার মালদহের হবিবপুরের জনসভা থেকে প্রধানমন্ত্রীকে (Prime Minister)...

হারের ভয়ে নন্দীগ্রামে অত্যাচার শুভেন্দুর অনুগামীদের: ভিডিও দেখিয়ে গ্রেফতারির দাবি তৃণমূলের

বিরোধী দলনেতার নন্দীগ্রাম ও ভবানীপুর বিজেপির কাছে কার্যত প্রেস্টিজ ফাইট। এবার সেই নন্দীগ্রামে জিততে পারবেন না শুভেন্দু অধিকারী,...