Tuesday, June 9, 2026

লজ্জার দিন যোগীর, পোস্টার সরাতে বলল আদালত

Date:

Share post:

শেষে পস্তাতেই হল মুখ্যমন্ত্রী আদিত্যনাথ যোগীকে। কোর্টে খেলেন জোর ধাক্কা। “নেম অ্যান্ড শেম” পোস্টার এখনই সরিয়ে ফেলার নির্দেশ দিল এলাহাবাদ হাই কোর্ট। ১৬ মার্চের মধ্যে সরানোর কাজ শেষ করে কোর্টকে রিপোর্ট দিতে হবে।

এদিন এলাহাবাদ হাই কোর্টের প্রধান বিচারপতি গোবিন্দ মাথুরের বেঞ্চ যোগী প্রশাসনকে নির্লজ্জ বলতেও ছাড়েনি। পরবর্তী শুনানির দিন পুলিশের ডিসিপি আর ডিএমকে উপস্থিত থাকার নির্দেশ দেওয়া হয়। বিচারপতি মাথুর জানান, গোপনীয়তা রক্ষার অধিকার রাষ্ট্রসঙ্ঘের মৌলিক অধিকার। সর্বোচ্চ আদালত সুপ্রিম কোর্টও স্বীকৃতি দিয়েছে। সেই অধিকার খর্ব করেছে যোগী সরকার। এখনই সরিয়ে নিক পোস্টার। সিএএ বিরোধী আন্দোলনে সরকারি সম্পত্তি নষ্ট করার অভিযোগে অভিযুক্তদের নাম, ছবি, পরিচিতি প্রকাশ্যে টাঙিয়ে দেওয়া হয়। তার প্রতিবাদে স্বতঃপ্রণোদিত হয়ে মামলার রায় দেন বিচারপতি।

Related articles

তারকাদের বিদায় মঞ্চ, মেসি-রোনাল্ডোদের মতো কারা খেলতে নামছেন শেষ বিশ্বকাপে?

প্রতিটি বিশ্বকাপেই(FIFA World cup) নতুন তারকাদের যেমন উত্থান হয় তেমনই বিদায় নেন একাধিক কিংবদন্তি ফুটবলার। আসন্ন বিশ্বকাপে ৪৮...

আপাতত স্বস্তি খান স্যারের! কী জানাল আদালত

আদালতের নির্দেশে আপাতত স্বস্তি পেলেন জনপ্রিয় শিক্ষক খান স্যার (Khan Sir)। মঙ্গলবার পাটনা কোর্টের তরফ থেকে তাঁর গ্রেফতারিতে...

সবাই উন্নয়নের পক্ষে ঐক্যবদ্ধ: পরবর্তী মালদহ প্রশাসনিক বৈঠকের ঘোষণা মুখ্যমন্ত্রীর

মঙ্গলবার রাজ্যে প্রথম মন্ত্রিসভা গঠনের একমাস পূর্ণ। বিজেপির বিধায়কেরা শপথ নিলেও প্রায় ৩০ টি দফতরের মন্ত্রী এখনও ঘোষিত...

ওড়িশার অনুরোধ! দিঘার জগন্নাথ মন্দির থেকে উঠে গেল ‘ধাম’ শব্দ

বিজেপি সরকারের জমানায় প্রথম ধর্মীয় পদক্ষেপে বদলে গেল দিঘার বহুচর্চিত জগন্নাথ ধামের নাম। প্রতিবেশী ওড়িশা থেকে আগেও বারবার...