Thursday, April 9, 2026

করোনা- কোয়ারানটিন ভাঙলে ৫ বছরের জেল, জানাল মস্কো প্রশাসন

Date:

Share post:

বিশ্বত্রাস হয়ে উঠেছে নভেল করোনাভাইরাস বা কোভিড-১৯। দেশের নাগরিকদের সুরক্ষিত রাখতে আক্রান্তদের কোয়ারানটিনে গুরুত্ব দিচ্ছে সব দেশের সরকার। রাশিয়ার রাজধানী মস্কোতে যাতে রোগের আঁচ না পড়ে সেজন্য সেখানকার প্রশাসন ঘোষণা করেছে, সুরক্ষাবিধি কোনওভাবে অমান্য করলে কারাবাসও হতে পারে। মস্কো শহর প্রশাসন জানিয়েছে, করোনার প্রকোপ ছড়িয়েছে এমন কোনও দেশ থেকে যারাই ফিরবেন, তাদেরই বাধ্যতামূলকভাবে কোয়ারানটিনে থাকতে হবে। এক্ষেত্রে নিজেদের বাড়িতে সেল্ফ কোয়ারানটিনের ব্যবস্থা করতে হবে। বিদেশ ফেরত কোনও নাগরিক যদি চোদ্দদিনের কোয়ারানটিন মানার ব্যাপারে কোনও শৈথিল্য দেখায় বা নিয়ম ভাঙে, সেক্ষেত্রে সর্বোচ্চ ৫ বছর পর্যন্ত জেল হতে পারে। গণস্বাস্থ্য রক্ষার স্বার্থে এই শাস্তি দেওয়া হতে পারে বলে জানিয়েছে মস্কো প্রশাসন।

Related articles

প্রয়াত আবু হাসেম খান চৌধুরি: মালদহ কংগ্রেসে যুগের অবসান

শারীরিক কারণে সাম্প্রতিক প্রত্যক্ষ রাজনীতিতে না থাকলেও তাঁর উপস্থিতি ছায়ার মতো অনুসরণ করত মালদহের রাজনীতিকে। সেই আবু হাসেম...

IPL: বরুণ-নারিনকে নিয়ে জারি উদ্বেগ, কেকেআর-লখনউ ম্যাচে ভিলেন হবে বৃষ্টি?

প্রথম দুই ম্যাচে হার। বৃষ্টির কারণে পাঞ্জাব কিংস ম্যাচ থেকে ১ পয়েন্ট ঘরে ঢুকেছে। এই পরিস্থিতিতে  বৃহস্পতিবার আইপিএলে...

নেই বাড়ি-গাড়ি: রাজ্যের মুখ্যমন্ত্রীর মোট সম্পত্তি ১৫ লক্ষ

তিনি দাবি করেন, রাস্তা থেকে লড়াই করে বর্তমানে যে জায়গায় তিনি এসেছেন, তা অর্জন করেছেন বলে। যে কোনও...

পড়ুয়াদের পোশাক-জুতোর গুণগত মানে কড়া নজর! আচমকা পরিদর্শনে নামছে বিকাশ ভবন 

রাজ্যের সরকারি ও সরকার পোষিত স্কুলগুলিতে পড়ুয়াদের দেওয়া পোশাক, জুতো ও স্কুল ব্যাগের গুণগত মান নিয়ে কোনও আপস...