Saturday, March 28, 2026

হোলিকা দহনে মুম্বইবাসী এবার জ্বালিয়ে দিলো ‘করোনাসুর’-কেই

Date:

Share post:

রঙের উৎসবে এবারের ভিলেন ‘করোনাসুর’।

হোলিকা-দহনে করোনা ভাইরাসকেই অসুর বানিয়ে এ বছর জ্বালিয়ে দিলো মুম্বইয়ের এক সংগঠন।

মুম্বইয়ের ওরলিতে এবার হোলিকাসুরের জায়গা নিয়েছে ‘করোনাসুর’৷ ওই করোনাসুরের গায়ে লেখা ‘কোভিড-১৯’৷ করোনাসুরের হাতে রয়েছে একটি স্যুটকেস। তাতে লেখা আর্থিক মন্দার কথাও। এই করোনাসুরকেই এবার হোলিকা দহনে জ্বালালো মুম্বইবাসী।

করোনা ভাইরাসের আতঙ্কে উত্তর ভারত ও মুম্বইয়ে রঙের উৎসবে ছেদ পড়েছে। করোনার জেরে এবার যে কোনও ধরনের জনসমাগম এড়িয়ে চলতে বলছেন চিকিৎসকরা। তাই সাধারণ মানুষ এবার হোলি-উৎসবও এড়িয়ে চলেছেন।

উত্তর ভারত ও মুম্বইয়ে হোলিকা দহন উৎসব ‘অসুরা’ হোলিকাকে পোড়ানোর মাধ্যমে উদযাপন করা হয়। প্রহ্লাদকে বাঁচাতে হোলিকা বধ করেছিলেন ভগবান বিষ্ণু। সেই ঐতিহ্য মেনে আজও হোলির আগের দিন হয় হোলিকা-দহন । বাংলায় যা ন্যাড়া-পোড়া সেটাই দেশের অন্য প্রান্তে হোলিকা দহন হিসাবে বিখ্যাত।

Related articles

মোদির মুখে ‘টিম ইন্ডিয়া’! মুখ্যমন্ত্রীদের জ্বালানি-বৈঠকে নেই নতুন বার্তা

সংসদ থেকে রাজ্যের প্রধানদের সঙ্গে বৈঠক। কোন পথে দেশে স্বচ্ছন্দভাবে জ্বালানির সরবরাহ, নতুন কোনও আশ্বাস শোনা গেল না...

ফের মধ্যরাতে কমিশনের কড়া নাড়া: প্রকাশিত দ্বিতীয় সাপ্লিমেন্টারি তালিকা

মধ্যরাত যেন কেন্দ্রের বিজেপি সরকারের জমানায় একটা রীতি হয়ে দাঁড়িয়েছে। সংসদের অধিবেশন থেকে নির্বাচন কমিশনকে দিয়ে বাংলার শীর্ষ...

১২ বছরে ডবল ইঞ্জিন পূর্ব মেদিনীপুরে ক’পয়সার উন্নয়ন! কোলাঘাট থেকে প্রশ্ন অভিষেকের

রাজ্যে বিধানসভা নির্বাচন আবহে বারবার বিজেপির বহিরাগত নেতারা ডবল ইঞ্জিন সরকারের উদাহরণ দেয়। এবার পূর্ব মেদিনীপুরের কোলাঘাটে (Kolaghat)...

অ্যাডজুডিকেশনে ১১ প্রার্থী: হাই কোর্টে দ্রুত নিষ্পত্তির আর্জি তৃণমূলের

রাজ্যের অ্যাডজুডিকেশনে থাকা ভোটারদের মধ্যে যাদের রাজনৈতিক দলগুলি প্রার্থী করতে চলেছে, তাঁদের জন্য কলকাতা হাইকোর্টে জরুরী ভিত্তিতে আবেদন...