Tuesday, April 7, 2026

করোনা ঠেকাতে অ্যালকোহল? প্রাণ গেল ২৭ জনের

Date:

Share post:

অ্যালকোহল খেলে নাকি মারণরোগ নভেল করোনাভাইরাস বাসা বাঁধতে পারে না শরীরে। এমনই এক ভুল ধারণায় প্রাণ হারাল ২৭ জন। ঘটনা ইরানের। সূত্রের খবর, মিথানলের বিষক্রিয়ায় মৃত্যু হয়েছে তাঁদের।

চিন ছাড়াও করোনাভাইরাসের ভয়াবহ প্রকোপ পড়েছে ইটালি ও ইরানে। সেখানে আড়াইশোরও বেশি মানুষ মারা গিয়েছে। এবং আক্রান্তের সংখ্যা হাজারেরও বেশি। এমনই ভয়াবহ পরিস্থিতিতে ছড়িয়ে পড়েছিল এই ভুয়ো খবর। গুজব রটেছিল, অ্যালকোহলই নাকি মানুষকে করোনার কোপ থেকে বাঁচাতে পারে। তাই এই ভাইরাসের কবল থেকে বাঁচতে অ্যালকোহল খাওয়া জরুরি। আর যারা এই গুজবে পা দিয়েছিল তাঁদের মাশুলও গুনতে হল। ইতিমধ্যেই গোটা দেশে ২৭ জনের মৃত্যু হয়েছে। তার মধ্যে ২০ জন দক্ষিণ পশ্চিমের কুজেস্তানের বাসিন্দা। বাকি ৭ জন উত্তরের আলবরজ প্রদেশের। এছাড়া হাসপাতালে ভর্তি রয়েছেন ২১৮ জন। তাঁদের শরীরেও বিষক্রিয়ার লক্ষণ দেখা গিয়েছে।

ইরান প্রশাসন সূত্রে খবর, এমন মারণ ভাইরাস আটকাতে পারে অ্যালকোহল। এমন ভুল ধারণার বশবর্তী হয়ে অনেকেই বিভ্রান্ত হয়ে পড়েছিলেন। তাই মিথানল খেয়েছিলেন তাঁরা। মাত্রাতিরিক্ত মিথানল পেটে পড়লে লিভারের ক্ষতি হয়। কোনও কোনও ক্ষেত্রে তো মৃত্যুও ঘটে। পরিস্থিতি সামলাতে হিমশিম খাচ্ছে ইরান সরকার।

Related articles

মধ্যরাতে বিচারাধীন ভোটারদের নামের পূর্ণাঙ্গ তালিকা প্রকাশ কমিশনের: কত যোগ্য? অযোগ্যই বা কত

ফের মধ্যরাতে তালিকা প্রকাশ করল নির্বাচন কমিশন।রাজ্যে বিচারাধীন ভোটারদের নামের পূর্ণাঙ্গ তালিকায় প্রথমবার যোগ্য ও অযোগ্য হিসাবে চিহ্নিত...

ভোটার তালিকায় বহিরাগত ঢোকানোর ছক! প্রভুকে খুশি করতেই ব্যস্ত, কমিশনকে কটাক্ষ তৃণমূলের

বিজেপিকে খুশি করতে বিহার-উত্তরপ্রদেশ থেকে ভোটার আনা হচ্ছে বাংলায়! আর সুপরিকল্পিত চক্রান্তে বাংলার বৈধ ভোটারদের নাম কেটে ভোটাধিকার...

ভোটার তালিকায় জটিলতা মেটাতে তৎপর কমিশন, সিইও দফতরে বিশেষ দায়িত্বে বিভূ গোয়েল

ভোটার তালিকা সংশোধন তথা এসআইআর প্রক্রিয়া নিয়ে সাম্প্রতিক টানাপড়েনের আবহে রাজ্যের নির্বাচনী পরিকাঠামোয় বড়সড় রদবদল ঘটাল ভারতের নির্বাচন...

গেরুয়া শিবিরে বিতর্কিত বাম নেতা অনিল বসুর পুত্র সৌম্য

বাবা বাম জমানার বিতর্কিত নেতা অনিল বসু (Anil Basu)। এবার তাঁর ছেলে সৌম্য বসুকে এবার দেখা গেল বিজেপির...