Monday, April 6, 2026

নিত্যানন্দ মামলায় শিশুদের পর্নোগ্রাফি দেখানোর অভিযোগ তদন্তকারী অফিসারদের বিরুদ্ধে

Date:

Share post:

এবার শিশুদের পর্নোগ্রাফি দেখানোর অভিযোগ উঠল নিত্যানন্দ মামলায় নিযুক্ত তদন্তকারী অফিসারদের বিরুদ্ধেই। অপহরণের দায়ে অভিযুক্ত স্বঘোষিত গডম্যান নিত্যানন্দ। অভিযোগ সেই ঘটনার তদন্তে নিযুক্ত অফিসাররা শিশুদের পর্নোগ্রাফি দেখাতেন। অভিযোগের ভিত্তিতে ১৪ জনের বিরুদ্ধে পকসো আইনে মামলা দায়ের করা হয়েছে। অভিযুক্তদের মধ্যে রয়েছেন শিশুকল্যাণ কমিটির সদস্যরাও।

পুলিশ সূত্রে খবর, এই ১৪ জনের বিরুদ্ধে অভিযোগ দায়ের করা হয়েছে। আদালতে পিটিশন ফাইল করেন নিত্যানন্দের এক শিষ্য গিরীশ তুরলাপাতি। আমদাবাদের কাছে হিরাপুর গ্রামে থাকেন তিনি। আদালতের নির্দেশে বিবেকানন্দ নগর পুলিশ স্টেশনে এফআইআর দায়ের করা হয়েছে।

সংশ্লিষ্ট পিটিশনে গিরিশ জানিয়েছেন, তদন্ত চলাকালীন অফিসাররা ও শিশু কল্যাণ কমিটির সদস্যরা আশ্রমের শিশুদের খারাপ কথা বলতেন। এমনকী তাদের মানসিক নির্যাতন করা হতো বলেও অভিযোগ গিরীশের। ছেলে-মেয়ে নির্বিশেষে শিশুদের পর্নোগ্রাফি দেখতেন অফিসাররা। এছাড়াও নিজেদের ইচ্ছা মতো জবানবন্দি নেওয়ার জন্য, শিশুদের ব্ল্যাকমেল করা হত বলেও অভিযোগ করেন তিনি।

Related articles

গেট ভেঙে দিল্লি বিধানসভায় গাড়ি, স্পিকারের গাড়িতে কালি মুখ ঢাকা অজ্ঞাত পরিচয় ব্যক্তির

নিরাপত্তাহীনতার চূড়ান্ত নিদর্শন! লালকেল্লার সামনে বিস্ফোরণের ঘটনা এখনও ফিকে হয়নি, তার মধ্যেই রাজধানীতে নিরাপত্তা ফের একবার নিয়ে উঠল...

আজ রাতেই তালিকা প্রকাশ করতে পারে কমিশন, নন্দলাল বসুর পরিবারকে সম্পূর্ণ সহযোগিতার সুপ্রিম নির্দেশ 

সুপ্রিম কোর্টে সোমবার হয়ে গেল এসআইআর শুনানি। এর আগে দেশের সর্বোচ্চ আদালত বিচারবিভাগের তদারকিতে এসআইআর-এর কাজ চলার নির্দেশ...

মমতা বন্দ্যোপাধ্যায় আর I.N.D.I.A-র সরকার হলে পাকিস্তানে ঢুকে মারব: হুঙ্কার অভিষেকের

মমতা বন্দ্যোপাধ্যায় আর I.N.D.I.A-র সরকার হলে বাড়িতে ঢুকে মারব- পাক প্রতিরক্ষা মন্ত্রীর কলকাতা উড়িয়ে দেওয়ার হুমকির পাল্টা তোপ...

বন্ধুর মৃত্যুতে বড়ো সিদ্ধান্ত! ম্যাজিক মোমেন্টস ছাড়লেন অম্বরীশ

রাহুল অরুণোদয় বন্দ্যোপাধ্যায়ের (Rahul Arunodoy Banerjee) মর্মান্তিক মৃত্যুর পর ঠিক এক সপ্তাহ পেরোতেই মুখ খুললেন অভিনেতা অম্বরীশ ভট্টাচার্য...