Saturday, June 27, 2026

রাজ্য থেকে সব চেকপোস্ট তুলে দেওয়া হচ্ছে, ঘোষণা মুখ্যমন্ত্রীর

Date:

Share post:

রাজ্য থেকে সব চেকপোস্ট তুলে দেওয়ার সিদ্ধান্ত রাজ্য সরকারের। বুধবার নবান্নে সাংবাদিকদের মুখোমুখি হয়ে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় সরকারের এই সিদ্ধান্তের কথা জানান। শুরুতেই তিনি উচ্চ মাধ্যমিক পরীক্ষার্থীদের অভিনন্দন জানান। এরপর চেকপোস্ট তুলে দেওয়ার কারণ প্রসঙ্গে মুখ্যমন্ত্রী বলেন, কৃষকদের আয় বাড়াতে উদ্যোগ নেওয়া হয়েছে। চেকপোস্ট তুলে দেওয়ার ফলে কৃষি পণ্য পরিবহনে আর বাধা থাকবে না।
মুখ্যমন্ত্রী জানান, ১ এপ্রিল থেকে থাকছে না চেকপোস্ট। মোট ১০৯ টি চেকপোস্ট তুলে দেওয়া হচ্ছে। রাজ্য সরকারের এর ফলে বড় অঙ্কের রাজস্ব ক্ষতি হবে, কিন্তু কৃষকের স্বার্থে এই সিদ্ধান্ত নেওয়া হয়েছে। মুখ্যমন্ত্রী জানান, এর ফলে কৃষকদের জন্য সুবিধা হবে। চেকপোস্টের কর্মীদের অন্যত্র নিয়োগ করা হবে বলে জানান তিনি।

Related articles

শোয়েবের দাদার শেষকৃত্যে পহেলগাম-হানার অভিযুক্তরা! তুঙ্গে বিতর্ক

ভারতের মাটিতে পহেলগাম জঙ্গি হামলার মূলচক্রী এবার প্রকাশ্য দিবালোকে, খোদ পাকিস্তানের প্রাক্তন পেসার শোয়েব আখতারের পারিবারিক শোকানুষ্ঠানে! রাওয়ালপিন্ডি...

একুশে জুলাইয়ের প্রস্তুতিতে রাজ্য জুড়ে প্রচার, ময়দানে তৃণমূলের আইটি সেল

একুশে জুলাইকে সামনে রেখে প্রস্তুতিতে নামল তৃণমূলের আইটি সেল। শনিবার নেত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের কালীঘাটের বাসভবনে আইটি সেলের উদ্যোগে...

আইনজীবীদের সঙ্গে ‘দুর্ব্যবহার’, কাঠগড়ায় বিজেপি বিধায়ক

কলকাতা হাইকোর্টের (Kolkata High Court) ফুড কোর্টে আইনজীবীদের সঙ্গে অত্যন্ত দুর্ব্যবহারের অভিযোগ উঠল বিজেপি (BJP MLA Druba Saha)...

পাতাল থেকে তুলে এনে গ্রেফতার করতে হবে: বাগনানে প্রশান্ত-খুনে কড়া বার্তা মুখ্যমন্ত্রীর

অভিযুক্তদের পাতাল থেকে হলেও খুঁজে বের করতে হবে। নিহত বিজেপি (BJP) কর্মী প্রশান্ত দে-এর (Prasanta Dey) বাগনানে বাড়িতে...