Wednesday, June 24, 2026

আগরতলা ও ঘোজাডাঙা স্থলবন্দরের অভিবাসন ও সুরক্ষা নিজেই দেখবে কেন্দ্র

Date:

Share post:

রাজ্যের ঘোজাডাঙা স্থলবন্দরের অভিবাসন ও সুরক্ষার দায়িত্ব নিজেদের হাতে নিল কেন্দ্রীয় স্বরাষ্ট্র মন্ত্রক। এরই পাশাপাশি, একই ব্যবস্থা নেওয়া হয়েছে ত্রিপুরার আগরতলা স্থলবন্দরেও। এত দিন রাজ্য পুলিশই ওই দুই বন্দর দিয়ে যাতায়াত নিয়ন্ত্রণ করত।
চলতি মাসের ৩ মার্চ বিজ্ঞপ্তি দিয়ে কেন্দ্রীয় স্বরাষ্ট্র মন্ত্রক জানিয়ে দিয়েছে, এখন থেকে বুরো অব ইমিগ্রেশন (বিওআই) ঘোজাডাঙা ও আগরতলা সীমান্তের যাবতীয় দায়িত্ব বহন করবে। রাজ্য প্রশাসনকে এ কথা জানিয়েও দিয়েছে কেন্দ্র। 
ঘোজাডাঙা সীমান্তে চোরাচালান, মানুষ পারাপার ও অনুপ্রবেশের ভূরি ভূরি অভিযোগ উঠছিল অনেকদিন আগে থেকেই । এ রাজ্যে রোহিঙ্গাদের অনুপ্রবেশের অধিকাংশই ঘোজাডাঙা দিয়ে হয় বলে কেন্দ্রীয় গোয়েন্দা বাহিনী দিল্লিকে জানিয়েছিল। রাজ্যের সঙ্গে বৈঠকেও ঘোজাডাঙা নিয়ে সরব হয়েছিল কেন্দ্রের বিভিন্ন নিরাপত্তা সংস্থা।
আগরতলা স্থলবন্দরেও নিরাপত্তার শৈথিল্য নিয়ে অভিযোগ গিয়েছে কেন্দ্রের কাছে। সেই জন্যই 
এই দু’টি স্থলবন্দরের অভিবাসন সংক্রান্ত যাবতীয় কাজ বুরো অব ইমিগ্রেশনকে দেওয়ার সিদ্ধান্ত নিয়েছে কেন্দ্রীয় স্বরাষ্ট্র মন্ত্রক।

Related articles

তারাতলা দুর্ঘটনায় একাধিক মৃত্যু, উদ্ধারে সেনা- দমকল -বিপর্যয় বাহিনী

তারাতলায় হাইড রোডে ব্র্রেসব্রিজ ট্রান্সপোর্ট ডিপোর কাছে বিখ্যাত ব্যাটারি সংস্থার নির্মীয়মান গোডাউনের ছাদ ভেঙে পড়ার ঘটনায় একের পর...

সোনা পাপ্পুর পরিবারের সদস্যদের ইডি তলব

জমি দখল,তোলাবাজি মামলায় এবার সোনা পাপ্পুর (Sona Pappu) পরিবারের সদস্যদের তলব করল কেন্দ্রীয় সংস্থা। পাশাপাশি কলকাতা পুলিশের প্রাক্তন...

এবার বিধানসভার BA কমিটিতে নেই মমতাপন্থী তৃণমূল বিধায়কদের নাম!

বিজনেস অ্যাডভাইজারি কমিটিতেও (Business Advisory Committee) ঋতব্রতপন্থী বিধায়করা। নাম নেই মমতাপন্থী বিধায়কদের নাম। এমনকী নাম রয়েছে বাম (Left)-কংগ্রেস...

তারাতলায় নির্মীয়মান গোডাউনের ছাদ ভেঙে মর্মান্তিক দুর্ঘটনা, ঘটনাস্থলে মন্ত্রী ইন্দ্রনীল – অগ্নিমিত্রা

বুধবার দুপুরে তারাতলার নির্মীয়মান গোডাউনের ছাদের একাংশ ভেঙে পড়ে দুর্ঘটনা। গুদাম তৈরির কাজ করছিলেন অন্তত ৫০-৬০ জন শ্রমিক।...