Wednesday, June 24, 2026

‘বাইক ট্যাক্সি’ করের আওতায় আনতে বিল আসছে বিধানসভায়

Date:

Share post:

লাফিয়ে লাফিয়ে বাড়ছে বাণিজ্যিক কাজে বাইকের চাহিদা এবং ব্যবহার। এই পরিবর্তনের সঙ্গে তাল রাখতে আইনে বদল আনছে রাজ্য সরকার। বাণিজ্যিক যানবাহনের তালিকায় দু’চাকার ট্যাক্সির নতুন অন্তর্ভুক্তি ঘটাচ্ছে রাজ্য পরিবহন দফতর । এ বার তাদের করের আওতায় আনা হচ্ছে ।
আইন সংশোধন করে এ বার ‘বাইক ট্যাক্সি’র জন্য বিধি চালু করতে তৎপর হয়েছে পরিবহণ দফতর। বাইক ট্যাক্সির সংজ্ঞা নির্ধারণ করে দেওয়ার পাশাপাশি, তার উপরে কর বসানোর ব্যবস্থা করতে বিল আসছে বিধানসভায়।

বিধানসভার দফওয়াড়ি বাজেট অধিবেশন শুরু হচ্ছে শুক্রবার থেকে। এই অধিবেশনেই ‘দ্য ওয়েস্ট বেঙ্গল মোটর ভেহিকল্‌স ট্যাক্স (অ্যামেন্ডমেন্ট) বিল, ২০২০’ পেশ হওয়ার কথা। যানবাহনের উপরে করের যে কাঠামো ১৯৭৯ সালের আইনে ছিল, তাতে সংশোধনী আনা হচ্ছে এই বিলের মাধ্যমে। কন্ট্রাক্ট ক্যারেজ হিসেবে বা নির্দিষ্ট পারমিট নিয়ে চালু দু’চাকার গাড়ির পাশাপাশি পণ্য সরবরাহ বা যে কোনও বাণিজ্যিক কাজে ব্যবহৃত মোটরসাইকেলকেই ‘বাইক ট্যাক্সি’ হিসেবে গণ্য করার কথা বলা হয়েছে নতুন বিলে। বাইক ট্যাক্সির মোট মূল্যের ১.২% অথবা ৭৮০ টাকা— এর মধ্যে যেটা বেশি অঙ্কের হবে, সেটাই হবে করের পরিমাণ।

Related articles

মহরমের মিছিলে বাজবে না ডিজে, অস্ত্র প্রদর্শনে নিষেধাজ্ঞা লালবাজারের!

শুক্রবার মহরমের (Muharram) মিছিলে একগুচ্ছ নিষেধাজ্ঞা জারি করল কলকাতা পুলিশ (Kolkata Police)। আইনশৃঙ্খলা পরিস্থিতি ঠিক রাখতে, অপ্রীতিকর ঘটনা...

স্মার্ট প্রিপেইড মিটার লাগানোর নির্দেশিকা প্রত্যাহারের দাবি, আন্দোলনে গ্রাহকরা

সরকারি কর্মী ও সরকারি অর্থভোগীদের বাড়িতে প্রিপেইড স্মার্ট মিটার(Smart Meter) লাগানো বাধ্যতামূলক। সম্প্রতি নির্দেশিকা জারি করেছে রাজ্য সরকার।...

মুম্বইয়ে ভারী বৃষ্টিতে জারি লাল সতর্কতা, বন্ধ আন্ধেরি আন্ডারপাস

মৌসুমি বৃষ্টির ফলে প্রতিবারের মত এবারেও বিপর্যস্ত বাণিজ্যনগরী। তিনদিন একটানা বৃষ্টিতে(Rain) জল জমতে শুরু করেছে মুম্বইয়ে(Mumbai)। মঙ্গলবার রাত...

স্বচ্ছতা অভিযানে রবীন্দ্র সরোবর লেক পরিদর্শনে অগ্নিমিত্রা, দিলেন কড়া নির্দেশ

স্বচ্ছতা অভিযানে রবীন্দ্র সরোবর লেক( Rabindra Sarobor Lake) পরিদর্শন করলেন রাজ্যের পুরমন্ত্রী অগ্নিমিত্রা পাল(Agnimitra Pal)। রবীন্দ্র সরোবরে খেলার...