Saturday, June 27, 2026

বেনজির জন্মদিনের সাক্ষী বাগনানের আশারিয়া গ্রামের আবাসিক আশ্রম !

Date:

Share post:

জন্মদিন যখন পিকনিকের রূপ পায় তখন পুরো ছবিটাই কেমন বদলে যায় ।
এমনই এক বেনজির দৃশ্যের সাক্ষী থাকল
রামকৃষ্ণ মিশন পরিচালিত বাগনানের আশারিয়া গ্রামের একটি আবাসিক আশ্রম। এই আশ্রমের ছোট ছোট আবাসিকদের সঙ্গে মেয়ে রিমিশার জন্মদিন পালন করলেন পেশায় তথ্যপ্রযুক্তি কর্মী রিমন পাঠক ও তাঁর স্ত্রী সোনালী পাঠক। সকাল থেকেই আশ্রমের সমস্ত শিশুদের সঙ্গে রিমিশার চতুর্থ জন্মদিনের কেক কাটা দিয়ে অনুষ্ঠান শুরু হয়। এরপর চকোলেট দিয়ে তাদের সঙ্গে বন্ধুত্ব করে রিমিশা ।
এমনকি, নিজের জন্মদিন স্মরণীয় করে রাখতে আবাসিকদের হাতে খেলার জন্য ফুটবল তুলে দেয় ছোট্ট রিমিশা। এই ফুটবল পেয়ে যারপরনাই খুশি উপচে পরে ছোটো ছোটো আবাসিকদের চোখেমুখে ।
শহরের কোলাহল থেকে দূরে গ্রামের প্রাকৃতিক পরিবেশে বসন্তের মিঠে হাওয়ায় ছোট্ট বর্ষার মতো আশ্রমের সব আবাসিকরা রিমিশা-র সঙ্গে সারাদিন খেলা, আনন্দ হৈচৈ এ মেতে থাকে। আশ্রমের সব আবাসিকদের হাতে নতুন জামাকাপড় তুলে দেন রিমিশা-র মা-বাবা।
এরই পাশাপাশি বাড়তি মাত্রা যোগ হয়েছিল দুপুরের জমাটি খাওয়া-দাওয়া ।সবমিলিয়ে এই আশ্রমে একটু অন্যরকম ভাবে মেয়ের জন্মদিন পালন করতে পেরে খুশি রিমিশার বাবা-মা।
এই আশ্রমের কর্ণধার সুব্রতবাবুও খুশি এই অন্যরকম জন্মদিনের সঙ্গে তাঁর আশ্রমের নাম জড়িয়ে থাকায় । আশ্রমের আধিকারিকদের আশীর্বাদ ও আবাসিকদের ভালবাসা নিয়ে আগামী দিনে এগিয়ে যেতে চায় রিমিশা।

Related articles

শোয়েবের দাদার শেষকৃত্যে পহেলগাম-হানার অভিযুক্তরা! তুঙ্গে বিতর্ক

ভারতের মাটিতে পহেলগাম জঙ্গি হামলার মূলচক্রী এবার প্রকাশ্য দিবালোকে, খোদ পাকিস্তানের প্রাক্তন পেসার শোয়েব আখতারের পারিবারিক শোকানুষ্ঠানে! রাওয়ালপিন্ডি...

একুশে জুলাইয়ের প্রস্তুতিতে রাজ্য জুড়ে প্রচার, ময়দানে তৃণমূলের আইটি সেল

একুশে জুলাইকে সামনে রেখে প্রস্তুতিতে নামল তৃণমূলের আইটি সেল। শনিবার নেত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের কালীঘাটের বাসভবনে আইটি সেলের উদ্যোগে...

আইনজীবীদের সঙ্গে ‘দুর্ব্যবহার’, কাঠগড়ায় বিজেপি বিধায়ক

কলকাতা হাইকোর্টের (Kolkata High Court) ফুড কোর্টে আইনজীবীদের সঙ্গে অত্যন্ত দুর্ব্যবহারের অভিযোগ উঠল বিজেপি (BJP MLA Druba Saha)...

পাতাল থেকে তুলে এনে গ্রেফতার করতে হবে: বাগনানে প্রশান্ত-খুনে কড়া বার্তা মুখ্যমন্ত্রীর

অভিযুক্তদের পাতাল থেকে হলেও খুঁজে বের করতে হবে। নিহত বিজেপি (BJP) কর্মী প্রশান্ত দে-এর (Prasanta Dey) বাগনানে বাড়িতে...