Friday, April 3, 2026

রাজ্যসভা নির্বাচন: স্মৃতি উস্কে দুপুরে বিধানসভায় মনোনয়ন বাম-কংগ্রেস জোট প্রার্থী বিকাশের

Date:

Share post:

রাজ্যসভার নির্বাচনের জন্য আজ, বৃহস্পতিবার মনোনয়ন পত্র জমা দেবেন বাম-কংগ্রেস জোট প্রার্থী বিকাশ রঞ্জন ভট্টাচার্য। বৃহস্পতিবার বেলা একটা নাগাদ বিধানসভায় তাঁর মনোনয়ন জমা দেওয়ার কথা।

আর বিকাশ রঞ্জন ভট্টাচার্য-এর মনোনয়ন জমা মানেই পুরনো স্মৃতিকে কিছুটা উস্কে দেওয়া। ২০১৭ সালে রাজ্যসভার ষষ্ঠ আসনের একেবারে শেষ মুহূর্তে মনোনয়নপত্র জমা দিতে চান বাম প্রার্থী বিকাশ রঞ্জন ভট্টাচার্য। কিন্তু তথ্য অসম্পূর্ণ থাকার জন্য সেবার তাঁর মনোনয়ন বাতিল হয়ে যায়। যদিও বিষয়টি নিয়ে যথেষ্ট বিতর্ক রয়েছে। এবার তাই বিকাশের মনোনয়নের দিকে নজর রাজনৈতিক মহলের।

প্রসঙ্গত, বুধবার বিধানসভায় মনোনয়ন জমা দিয়েছেন তৃণমূল প্রার্থী সুব্রত বক্সি এবং দীনেশ ত্রিবেদী। আজ, বৃহস্পতিবার দুপুর ১২টা নাগাদ মনোনয়ন জমা দেবেন অপর দুই তৃণমূল প্রার্থী অর্পিতা ঘোষ এবং মৌসম বেনজির নূর। পঞ্চম আসনের জন্য তৃণমূল কংগ্রেস প্রার্থী দেবে কিনা সে বিষয়ে এখনও নিশ্চিত করে কোনও তথ্য জানা যায়নি।

Related articles

পূর্ব ভারতে প্রথম উচ্চ-ক্ষমতা সম্পন্ন ক্যামেরায় পোষ্যদের কানের ভিতর পরীক্ষা AHPL-এ

পূর্ব ভারতে প্রথম পোষ্যদের জন্য সফলভাবে অ্যাডভান্সড ভিডিও অটোস্কোপি/অরাল এন্ডোস্কোপি চালু করেছে অ্যানিমেল হেলথ প্যাথলজি ল্যাব (AHPL)। একের...

মালদহে অশান্তির জের: সব জেলাশাসকদের সঙ্গে বৈঠকে মুখ্যসচিব

মালদহে অশান্তির জেরে চক্রান্ত করে বাংলাকে বদনাম করার অভিযোগ করেছেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। তবে নতুন করে যাতে কোনও...

নির্বাচনী পদযাত্রায় মমতা বন্দ্যোপাধ্যায়: শনিবার হাঁটবেন ইংরেজবাজারের পথে

রাজ্যের উত্তর থেকে দক্ষিণে নির্বাচনী প্রচারে ঝড় তুলেছেন তৃণমূল নেত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। প্রতিটি এলাকার ইস্যু ধরে মানুষকে সচেতন...

নিরাপত্তা প্রত্যাহার: ‘অভিযুক্ত’দের জন্য নতুন নির্দেশিকা কমিশনের

রাজ্যের পুলিশে রদবদল ও কেন্দ্রীয় বাহিনী নিয়োগের পরও বাহিনী যেন কম পড়ছে নির্বাচন কমিশনের। যে সব ক্ষেত্রে অতিরিক্ত...