Thursday, June 25, 2026

ক্লাসরুমের মধ্যেই নাচ শিক্ষিকার, ভাইরাল ভিডিও

Date:

Share post:

শিক্ষিকা ক্লাসে গিয়ে ছাত্রদের পড়াবেন। সেটাই স্বাভাবিক। কিন্তু এবার ক্লাসরুমে অন্য ছবির সাক্ষী থাকলেন সবাই। ক্লাসেই হিন্দি গান চালিয়ে নাচ শুরু করলেন শিক্ষিকা।
উত্তরপ্রদেশের ফিরোজাদাবাদে নারখি ব্লকের কুটুকপুর চানুরা গ্রামের গৌরিশঙ্কর ডিগ্রি কলেজের ঘটনা। ওই নাচের ভিডিও ইতিমধ্যে ভাইরাল হয়েছে সোশ্যাল মিডিয়ায়। ভিডিওতে দেখা যাচ্ছে, হিন্দি গান চালিয়ে নাচ করছেন এক শিক্ষিকা। ক্লাসরুমে তাঁর নাচ দেখতে ভিড় করেছেন অন্য শিক্ষক, শিক্ষিকারাও। কেউ উপভোগ করছেন। কেউ আবার টাকা ছুড়ে দিচ্ছেন।
কেন্দ্রীয় সরকারের উদ্যোগে বিশেষ প্রশিক্ষণ নিতে পাঁচ দিনের প্রোগ্রামে যোগ দেন ১৫০ জন প্রাথমিক শিক্ষক শিক্ষিকা। দুপুরে বিরতির পর ডান্স পার্টির আয়োজন করেন শিক্ষক শিক্ষিকারা। এই ঘটনা প্রকাশ্যে আসতেই ওই শিক্ষিকা সহ ছ’জনকে বরখাস্ত করেছে ফিরোজাদাবাদের প্রাথমিক শিক্ষা আধিকারিক।

Related articles

পাসপোর্ট সেবা দিবসে বড় ঘোষণা বিদেশ মন্ত্রকের, প্রশ্ন সবমহলে

SIR-এর সময় থেকেই নাগরিকত্বের প্রমাণ নিয়ে বিস্তার টানাপোড়েন চলছে। একাধিকবার সুপ্রিম কোর্টকে হস্তক্ষেপ করতে হয়েছে বিষয়টি নিয়ে। এবার...

ডেলিভারি বয় থেকে হোয়াটসঅ্যাপের গ্লোবাল সিইও! কে কুণাল

"আমাদের চলতি লেখাপড়া সে শিখল না কোনোকালেই, অথচ সে ছাড়িয়ে গেল সারা দেশের সবটুকু পাণ্ডিত্যকে। কেমন ক’রে?" 'এক যে ছিল ছেলে'...

তারাতলা বিপর্যয়ে ধৃত ৩, বাড়ছে মৃতের সংখ্যা! বৃহস্পতিবার বিধানসভায় বিবৃতি মুখ্যমন্ত্রীর

তারাতলায় নির্মীয়মাণ গুদামের ছাদ ভেঙে মর্মান্তিক দুর্ঘটনায় মৃতের সংখ্যা বেড়ে দাঁড়িয়েছে ৫। ঘটনায় নির্মাণ সংস্থার সুপারভাইজার-সহ এখনও পর্যন্ত...

সন্তানের জন্য অদিতিকে শর্তসাপেক্ষে আগাম জামিন, আবেদন খারিজ দেবরাজের 

তৃণমূল কংগ্রেসের প্রাক্তন বিধায়ক অদিতি মুন্সিকে আগাম জামিন দিল কলকাতা হাই কোর্ট (Calcutta High Court)। এদিকে তাঁর স্বামী...