Saturday, April 4, 2026

চূড়ান্ত নাটক! মনোনয়নপত্র হাতে ছুট দীনেশ বাজাজের, কেন জানেন?

Date:

Share post:

দুপুরেই জানা গিয়েছিল রাজ্যসভায় তৃণমূল সমর্থিত নির্দল প্রার্থী হিসাবে মনোনয়ন জমা দিচ্ছেন প্রাক্তন বিধায়ক দীনেশ বাজাজ। শুক্রবারই, ছিল মনোনয়ন জমা দেওয়ার শেষদিন। সুতরাং এদিন বিকেল ৩টের মধ্যে মনোনয়ন জমা দিতে হত দীনেশ বাজাজকে। কিন্তু শেষ মুহূর্তে চূড়ান্ত নাটক বিধানসভায়। ২টো ৫৯মিনিটে পৌঁছে রীতিমতো দৌড় লাগান দীনেশ বাজাজ। দৌড়ে সচিবের ঘরে গিয়ে এক মিনিট সময় বাকি থাকতে নির্দল প্রার্থী হিসেবে মনোনয়ন জমা দেন প্রাক্তন তৃণমূল বিধায়ক দীনেশ বাজাজ।
রাজ্যসভা নির্বাচনের জন্য ইতিমধ্যেই চারটি আসনে প্রার্থী ঘোষণা করেছে তৃণমূল। তার মধ্যে বুধবারই বিধানসভায় মনোনয়ন জমা দেন দীনেশ ত্রিবেদী ও সুব্রত বক্সি। শুক্রবার, বাকি দুই তৃণমূল প্রার্থী অর্পিতা ঘোষ ও মৌসম বেনজির নুর মনোনয়ন জমা দেন।

আরও পড়ুন-মোহনবাগানের স্বার্থে মুখ্যমন্ত্রীর সঙ্গে তর্কও করলেন সৃঞ্জয়

Related articles

পাঁচ সপ্তাহের যুদ্ধে প্রথমবার: মার্কিন যুদ্ধবিমান ধ্বংস করে ভিডিও প্রকাশ ইরানের

ইরানের উপর ইজরায়েল ও আমেরিকার যৌথ হামলা পরিস্থিতিতে মার্কিন যুদ্ধবিমান ধ্বংসের একাধিক দাবি আগে ইরান করেছে। তবে যুদ্ধবিমান...

মালদহে মমতা বন্দ্যোপাধ্যায়: হাঁটবেন ইংরেজবাজার প্রার্থীর সমর্থনে প্রচারে

নির্বাচনের আগে উত্তেজনার পরিস্থিতি তৈরি হয়েছে মালদহের একাংশে। কার্যত বহিরাগত রাজনৈতিক দলকে কাজে লাগিয়ে বাংলাকে বদনাম করার যে...

আজ পশ্চিমের দুই জেলায় অভিষেক: রয়েছে তারাপীঠ মন্দিরে পুজো

রাজ্যের এপ্রান্ত থেকে ওপ্রান্তে নির্বাচনী জনসভায় তৃণমূল প্রার্থীদের শক্তির পরিচয় সাধারণ মানুষকে করিয়ে দিচ্ছেন তৃণমূল সর্বভারতীয় সাধারণ সম্পাদক...

মায়ানমারে ক্ষমতায় জুংটা: রাষ্ট্রপতি পদে শপথ সেনাপ্রধান মিন লাইংয়ের

সংসদীয় নির্বাচনে জিতে ফের মায়ানমারের ক্ষমতায় সামরিক দল জুংটা। শুক্রবার দেশের রাষ্ট্রপতি পদে শপথ নিলেন সামরিক প্রধান মিন...