Saturday, April 4, 2026

লজ্জা! মন্ত্রী-বিধায়কদের আটকে রেখেছে বিজেপি, ফেরান! রাজ্যপালকে কমলনাথ

Date:

Share post:

এবার দলের ৬ ক্যাবিনেট মন্ত্রী সহ ১৯বিধায়ককে আটকে রাখার অভিযোগ তুলে রাজ্যপালকে ব্যবস্থা নিতে অনুরোধ করলেন মুখ্যমন্ত্রী কমলনাথ। এই অনুরোধে রাজ্যপাল যে সাংবিধানিকভাবে ফাঁপড়ে পড়বেন, তা বলার অপেক্ষা রাখে না। দেখার বিষয় তিনি কী নির্দেশ দেন।

কমলনাথ তাঁর লেখা চিঠিতে  অভিযোগ করে বলেছেন, গত ৩মার্চ থেকে বিধায়কদের তুলে নিয়ে গিয়ে নিজেদের দলে নাম লেখানোর চেষ্টা শুরু হয়। ৩ ও ৪ মার্চ ব্যর্থ হয়ে এবার তিনটি চার্টার্ড ফ্লাইটে বিধায়কদের তুলে নিয়ে গিয়ে বেঙ্গালুরুতে আটকে রাখা হয়। আশ্চর্যের বিষয় হলো।সরকারি নিয়ম মেনে মন্ত্রী বা বিধায়করা রাজ্যপালের কাছে নিজেরা পদত্যাগপত্র জমা দেননি। জমা দিয়েছেন বিজেপির নেতারা। যা সত্যি গণতন্ত্রের পক্ষে কলঙ্কজনক। এদের মোবাইল কেড়ে নিয়ে যোগাযোগ শূন্য করে দেওয়া হয়েছে। আমরা বিধানসভায় সংখ্যাগরিষ্ঠতার প্রমাণ দেব আপনি নিশ্চিত থাকুন। কিন্তু আপনার কাছে আমার অনুরোধ, আটক মন্ত্রী ও বিধায়কদের ফিরিয়ে দিয়ে আপনি রাজ্যে গণতন্ত্র নিশ্চিত করুন। আপনি আপনার সাংবিধানিক অধিকার প্রয়োগ করুন। ফিরিয়ে আনুন মন্ত্রী-বিধায়কদের।

আরও পড়ুন-অবশেষে মুক্ত ফারুখ আবদুল্লা, এখনও বন্দি ওমর-মেহবুবা

Related articles

মায়ানমারে ক্ষমতায় জুংটা: রাষ্ট্রপতি পদে শপথ সেনাপ্রধান মিন লাইংয়ের

সংসদীয় নির্বাচনে জিতে ফের মায়ানমারের ক্ষমতায় সামরিক দল জুংটা। শুক্রবার দেশের রাষ্ট্রপতি পদে শপথ নিলেন সামরিক প্রধান মিন...

রাহুলের মৃত্যু নিয়ে ম্যাজিক মোমেন্টসের উত্তরে সন্তুষ্ট নয় আর্টিস্টস ফোরাম,শনিতে FIR-র সিদ্ধান্ত

অভিনেতা রাহুলের মৃত্যুতে টলিউডের অন্যতম নামী প্রযোজনা সংস্থা ম্যাজিক মোমেন্টসের (magic moments) বিরুদ্ধে এফআইআর (FIR) করতে চলেছে আর্টিস্টস...

প্রবল ভূমিকম্প আফগানিস্তানে, কম্পন টের পেল কাশ্মীর

রাতের অন্ধকারে প্রবল ভূমিকম্পে কেঁপে উঠল প্রতিবেশী দেশ আফগানিস্তান। একে যুদ্ধবিধ্বস্ত আফগানিস্তানে (Afghanistan) প্রায় প্রতিদিন মৃত্যু মিছিল লেগে...

পূর্ব ভারতে প্রথম উচ্চ-ক্ষমতা সম্পন্ন ক্যামেরায় পোষ্যদের কানের ভিতর পরীক্ষা AHPL-এ

পূর্ব ভারতে প্রথম পোষ্যদের জন্য সফলভাবে অ্যাডভান্সড ভিডিও অটোস্কোপি/অরাল এন্ডোস্কোপি চালু করেছে অ্যানিমেল হেলথ প্যাথলজি ল্যাব (AHPL)। একের...