Saturday, April 4, 2026

করোনা সংক্রমণ ঠেকাতে কেন্দ্রের ৭ নির্দেশ

Date:

Share post:

বিশ্ব জুড়ে ভয়াবহ আকার নিয়েছে করোনাভাইরাস। ভারতেও করোনায় মৃত্যু হয়েছে একজনের। এই অবস্থায় জ্বর, কাশি, সর্দির মতো উপসর্গ দেখা দিলে কী করতে হবে, তা নিয়ে ৭ দফা নির্দেশিকা জারি করেছে কেন্দ্রীয় স্বাস্থ্য মন্ত্রক।
কী আছে নির্দেশিকায় —
• জ্বর, কাশি, সর্দির মতো উপসর্গ দেখা দিলে আলাদা ঘরে থাকতে হবে। সেই ঘরে যেন পর্যাপ্ত আলো-বাতাস ঢোকে। ঘরের সঙ্গেই থাকতে হবে শৌচাগার-যেটা শুধু মাত্র রোগীই ব্যবহার করবেন।
• পরিবারের অন্য সদস্যরা ওই ঘরে থাকলেও উপসর্গ দেখা দেওয়া ব্যক্তির থেকে কয়েক মিটার দূরত্ব বজায় রেখে থাকতে হবে।
• যিনি কোয়ারেন্টাইনে থাকবেন, তিনি কোনও ভাবেই বয়স্ক, শিশু বা গর্ভবতী মহিলার কাছাকাছি যাবেন না।
• উপসর্গ দেখা দেওয়া ব্যক্তি কোনও ভাবেই সামাজিক বা ধর্মীয় অনুষ্ঠানে যোগ দেবেন না। তাঁর গতিবিধি বাড়ির মধ্যেই সীমাবদ্ধ রাখতে হবে।
• যাঁর উপসর্গ দেখা দেবে, তিনি বাড়ির অন্য সদস্যদের থালা, কাপ বা ব্যক্তিগত জিনিস ব্যবহার করবেন না।
• উপসর্গ দেখা দিলে সারাক্ষণ মাস্ক পরে থাকতে হবে। মাস্ক প্রতি ৬ থেকে ৮ঘণ্টা অন্তর পাল্টাতে হবে।
• উপসর্গ দেখা দেওয়া ব্যক্তির ঘরে গেলে অন্য কেউ গেলে, তাঁকেও মুখে মাস্ক ও হাতে গ্লাভস পরে অবশ্যই যেতে হবে।
এই নিয়মগুলি মানলে করোনাভাইরাস ছড়ানো অনেকাংশে আটকানো যাবে বলে মত বিশেষজ্ঞদের।

আরও পড়ুন-এয়ার ইন্ডিয়ার বিমানে ইরান থেকে ফিরছেন ১২০ জন ভারতীয়

Related articles

রাহুলের মৃত্যুর তদন্ত চেয়ে আর্টিস্টস ফোরামের সঙ্গে রিজেন্ট পার্ক থানায় FIR প্রিয়াঙ্কার,

স্টার জলসার ধারাবাহিক 'ভোলে বাবা পার করেগা'র শ্যুটিং করতে গিয়ে গত ২৯ মার্চ রবিবাসরীয় বিকেলে তালসারির সমুদ্র সৈকতে...

‘’পলাতকদের ক্ষমা করবেন না’’, রাজ্যসভার প্রাক্তন সাংসদ মৌসম নুরকে কটাক্ষ মুখ্যমন্ত্রীর

''পলাতকদের ক্ষমা করবেন না'', মালতিপুরের সামসি কলেজ মাঠের জনসভা থেকে রাজ্যসভার প্রাক্তন সাংসদ মৌসম নুরকে (Mausam Noor)নিশানা করলেন...

শুধু বিজেপি নয়, কংগ্রেসের রাজ্যেও পরিযায়ী শ্রমিক-অত্যাচার: মালদহ থেকে নিশানা মমতার

রাজ্যের যে সব জেলা থেকে ভিন রাজ্যে কাজে যাওয়া পরিযায়ী শ্রমিকরা অত্যাচারের মুখে পড়েছে, বা মৃত্যু হয়েছে, তার...

‘পর্ন প্যাডলার’ মালব্য! মধু কিশওয়ারের বিস্ফোরক মন্তব্যে চরম অস্বস্তিতে গেরুয়া শিবির

একের পর এক টুইট প্রকাশ করে ফের গেরুয়া শিবিরকে তীব্র অস্বস্তিতে ফেললেন লেখিকা মধু পূর্ণিমা কিশওয়ার (Madhu Purnima...