Wednesday, June 24, 2026

এয়ার ইন্ডিয়ার বিমানে ইরান থেকে ফিরছেন ১২০ জন ভারতীয়

Date:

Share post:

অবশেষে এয়ার ইন্ডিয়ার বিমানে ইরান থেকে ফিরছেন আটকে পড়া ১২০ জন ভারতীয়। আজই জয়সলমীরে নামবে এয়ার ইন্ডিয়ার বিমান। সেখানে নামার পরেই যাত্রীদের দায়িত্ব নেবে ভারতীয় সেনার সাদার্ন কম্যান্ড। বিমানবন্দর থেকে নিয়ে যাওয়া হবে সেনা ক্যাম্পের আইসোলেশন ইউনিটে। সেখানে রাজ্যের নানা প্রান্ত থেকে অভিজ্ঞ ডাক্তার ও নার্সের দল হাজির। ১৪ দিন কোয়ারেন্টাইনে রাখা হবে ইরান ফেরত ভারতীয়দের। পরীক্ষায় করোনাভাইরাসের সংক্রমণ ধরা না পড়লে, বাড়ি ফিরে যেতে পারবেন তাঁরা।
চিনের পরেই সবচেয়ে বেশি করোনা ছড়িয়েছে ইতালি ও ইরানে। আর সেই ইরানেই কমপক্ষে ৬হাজার ভারতীয় থাকেন। বিদেশমন্ত্রী এস জয়শঙ্কর জানান, ইরানে করোনা মহামারীর চেহারা নেওয়ার পরে ভারতীয় দূতাবাসে উদ্ধারের জন্য আর্জি জানান সেখানকার ভারতীয়রা। এরপরেই দ্রুত ব্যবস্থা নেওয়া হয়। প্রথম দফায় ইরান থেকে ৫৮ জন ভারতীয়কে উদ্ধার করে এনেছিল বায়ুসেনার সি-১৭ গ্লোবমাস্টার বিমান। এবার হল দ্বিতীয় দফায় উদ্ধারকাজও। তৃতীয় দফায় উদ্ধারকাজ শুরু হবে ১৫ মার্চ।

আরও পড়ুন-উন্নাওয়ে ধর্ষিতার বাবকে খুনে ১০ বছরের কারাবাস কুলদীপের

Related articles

শোকজের পরে ফিরহাদ-অরূপদের দল থেকে বহিষ্কার করলেন মমতা? জল্পনা তুঙ্গে

দলের শৃঙ্খলাভঙ্গ ও দলবিরোধী কাজে লিপ্ত থাকার অভিযোগে ফিরহাদ হাকিম, অরূপ বিশ্বাস ও অরূপ রায়দের সোমবারে শোকজ করেছিল...

বিয়ের প্রতিশ্রুতি দিয়ে সহবাস! তারকা ক্রিকেটারের বিরুদ্ধে থানায় অভিযোগ

  বিয়ের প্রতিশ্রুতি দিয়ে সহবাসের অভিযোগ উঠল বাংলা দলের ক্রিকেটার অভিষেক পোড়েলের(Abhisek porel) বিরুদ্ধে। এক ডাক্তারি পড়ুয়ার তরুণী মগরা...

বেআইনি সম্পত্তি অধিগ্রহণে নতুন বিলের ডাক মুখ্যমন্ত্রীর! দুর্নীতি দমন নাকি রাজনৈতিক প্রতিহিংসা? উঠছে প্রশ্ন

দুর্নীতির মাধ্যমে অর্জিত সম্পত্তি বাজেয়াপ্ত করতে নতুন আইন আনার ঘোষণা করেছেন মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী। বিধানসভায় রাজ্যপালের ভাষণের উপর...

উস্কানিমূলক মন্তব্য মামলা: অভিষেকের কণ্ঠস্বরের নমুনা সংগ্রহ করবে সিআইডি! আবেদন মঞ্জুর আদালতের

উস্কানিমূলক মন্তব্যের মামলায় তৃণমূলের সর্বভারতীয় সাধারণ সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্যায়ের কণ্ঠস্বরের নমুনা সংগ্রহ করার অনুমতি পেল রাজ্য পুলিশের গোয়েন্দা...