Thursday, March 19, 2026

করোনা আতঙ্কে মোদির ‘নমস্তে’ বিকল্পে অনুপ্রাণিত ট্রাম্প

Date:

Share post:

করোনা সংক্রমণ থেকে দূরে থাকতে শুভেচ্ছা জানানোর সময় করমর্দন বা আলিঙ্গন বাদ দিয়ে পারস্পরিক ছোঁয়াচ বাঁচিয়ে হাত জোড় করে নমস্তে বলার পরামর্শ দিয়েছেন নরেন্দ্র মোদি। এবার দেখা গেল ভারতের প্রধানমন্ত্রীর এই পরামর্শটি বেজায় মনে ধরেছে সদ্য ভারত-ফেরত ডোনাল্ড ট্রাম্পের। করোনাভাইরাস থেকে বাঁচতে পশ্চিমী কেতার বদলে ভারতের চিরাচরিত শুভেচ্ছা প্রকাশের রীতিটি গ্রহণ করতে দেখা গেল মার্কিন প্রেসিডেন্টকে। ওয়াশিংটন সফররত আইরিশ প্রধানমন্ত্রী লিও ভারাডকারকে শুভেচ্ছা জানাতে হাত মেলানোর পথে হাঁটলেন না ট্রাম্প। তার বদলে দূরে দাঁড়িয়ে হাত জোড় করতে দেখা গেল তাঁকে। একেই বোধ হয় বলে, চাচা আপন প্রাণ বাঁচা ….

spot_img

Related articles

ভিন রাজ্যে অবজার্ভারের দায়িত্বে বাংলার ১৫ আইপিএস, নয়া নির্দেশ কমিশনের

নবান্নের তরফে অপসারিত ১৯ জন আইপিএস অফিসারকে নতুন দায়িত্ব দেওয়ার ঘোষণার পরেই ফের প্রশাসনিক স্তরে নড়াচড়া। বুধবারই নির্বাচন...

অভিমান ভুলে আশীর্বাদ, প্রার্থী দেবাংশুকে জয়ের ‘টিপস’ দিলেন অসিত মজুমদার

রাজনীতির ময়দানে চব্বিশ ঘণ্টাও দীর্ঘ সময়। মঙ্গলবার কালীঘাট থেকে প্রার্থী তালিকা ঘোষণার পর যা ছিল চরম অসন্তোষ আর...

বনগাঁর রাজনীতির ‘ঘরের মেয়ে’ এবার বিধানসভার লড়াইয়ে, চর্চায় ঋতুপর্ণা

তিনি রাজনীতির আঙিনায় নতুন নন, কিন্তু বিধানসভার মহাযুদ্ধে পা রাখছেন এই প্রথমবার। ২০২৬-এর বিধানসভা নির্বাচনে উত্তর ২৪ পরগনার...

শুক্রবারই অতিরিক্ত ভোটার তালিকা? নিরাপত্তা পরিস্থিতি পর্যালোচনায় বৈঠক হাইকোর্টের

বিশেষ নিবিড় সংশোধন (এসআইআর) প্রক্রিয়ার পর পশ্চিমবঙ্গে অতিরিক্ত ভোটার তালিকা প্রকাশ করা হতে পারে শুক্রবারই। তার আগে রাজ্যের...