Monday, April 13, 2026

করোনা আতঙ্ক নয়, নিরাপত্তার কারণেই শিক্ষা প্রতিষ্ঠান বন্ধের সিদ্ধান্ত: মুখ্যমন্ত্রী

Date:

Share post:

করোনা নিয়ে আতঙ্কের প্রয়োজন নেই। কিন্তু ছোটদের মধ্যে সংক্রমণের সম্ভাবনা বেশি থাকে। সেই কারণেই রাজ্যের সব শিক্ষা প্রতিষ্ঠান বন্ধের সিদ্ধান্ত নেওয়া হয়েছে। সংবাদ মাধ্যমকে জানালেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। তিনি বলেন, সোমবার থেকে ৩১ মার্চ পর্যন্ত রাজ্যের সব সরকারি শিক্ষা প্রতিষ্ঠান বন্ধ রাখা হবে। বেসরকারি প্রতিষ্ঠানগুলিকেও এই নির্দেশ দেওয়া হয়েছে। ৩১ মার্চ পর্যন্ত পরিস্থিতি দেখে তারপরে স্কুল খোলার বিষয়ে সিদ্ধান্ত নেওয়া হবে বলে জানান মুখ্যমন্ত্রী।

তিনি বলেন, রাজ্যে করোনার কোনও আতঙ্ক নেই। কিন্তু রোগ না লুকিয়ে, জ্বর, কাশি হলে সঙ্গে সঙ্গে ডাক্তারের কাছে যাওয়ার পরামর্শ দিয়েছেন মমতা। তিনি বলেন, এই অসুখ মানুষের মাধ্যমে ছড়ায়। কিন্তু তা বলে কাউকে অচ্ছুৎ করে রাখাটা উচিত নয়। “রোগের ভয়ে আমরা যেন মানবিকতা না হারাই”- বার্তা মুখ্যমন্ত্রীর।

পাশাপাশি, তিনি জানান রাজ্যে আরও কোয়ারেন্টাইন নির্মাণের সিদ্ধান্ত হচ্ছে। আইসোলেশন ওয়ার্ডও বাড়ানো পরিকল্পনা করা হয়েছে বলে জানান মুখ্যমন্ত্রী।

আরও পড়ুন-BIG BREAKING : সোমবার থেকে বন্ধ রাজ্যের সব শিক্ষা প্রতিষ্ঠান

Related articles

ডায়মন্ড হারবারে টাকা ভর্তি গাড়ি-সহ আটক ২ বিজেপি নেতা

ভোট (West Bengal 2026 Election) আবহে ফের উদ্ধার টাকা। এবার ডায়মন্ড হারবারে টাকা ভর্তি গাড়ি-সহ ২ বিজেপি নেতাকে...

নির্বাচনের প্রচারে গিয়ে অসুস্থ হয়ে হাসপাতালে ভর্তি অভিনেতা সোহেল 

তৃণমূল কংগ্রেসের (TMC) হয়ে প্রচারে বিভিন্ন জায়গায় ঘুরছিলেন অভিনেতা সোহেল দত্ত (Actor Sohel Dutta)। বেশ কিছুদিন ধরেই চলছিল...

বিজেপির চার খেলার ষড়যন্ত্র ফাঁস করলেন মমতা

''দিল্লি কা লাড্ডুরা জেনে রেখো বাংলায় তোমাদের কোনও জায়গা নেই। অনেক মানুষ আত্মহত্যা করেছে। এখন তোমরা এসআইআর করছ।...

দালাল স্ট্রিটে বড় ধাক্কা, ১৬০০ পয়েন্ট পড়ল শেয়ার সূচক!

ইসলামাবাদে আমেরিকা-ইরানের শান্তি বৈঠক (US Iran Peace Talk) ভেস্তে যাওয়ার পর ডোনাল্ড ট্রাম্পের (Donald Trump) হুঁশিয়ারি বড় প্রভাব...