Friday, June 12, 2026

BIG BREAKING : সোমবার থেকে বন্ধ রাজ্যের সব শিক্ষা প্রতিষ্ঠান

Date:

Share post:

করোনা সংক্রমণ রোধে রাজ্যের সব শিক্ষা প্রতিষ্ঠান বন্ধ রাখার সিদ্ধান্ত নিল সরকার। সোমবার থেকে বন্ধ থাকবে স্কুল, কলেজ, মাদ্রাসা ও বিশ্ববিদ্যালয়। শনিবার নবান্নে মুখ্যমন্ত্রীর দফতর থেকে এই নির্দেশ দেওয়া হয়েছে। সরকারি, বেসরকারি সব প্রতিষ্ঠান বন্ধ থাকবে ৩১ মার্চ পর্যন্ত তবে সূচি মেনেই চলবে উচ্চ মাধ্যমিক, সিবিএসসি এবং আইএসসি পরীক্ষা। কিন্তু স্কুল কলেজের অভ্যন্তরীণ পরীক্ষা বাতিল করার নির্দেশ দেওয়া হয়েছে। শুক্রবারই নবান্নে বৈঠক থেকে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় জানিয়েছিলেন পরিস্থিতির ওপর নজর রাখছে সরকার দরকার হলে শিক্ষা প্রতিষ্ঠান বন্ধ রাখা হবে। সেই মতোই এই সিদ্ধান্ত।

Related articles

এক দিকে ‘জনতার বিধানসভা’, অন্য দিকে সাংবাদিকদের পথ রুদ্ধ! অধ্যক্ষের ডিজিটাল দাওয়াই ঘিরে তুঙ্গে দ্বিচারিতার বিতর্ক

এক দিকে বিধানসভাকে আরও স্বচ্ছ, আধুনিক ও জনমুখী করে তোলার একগুচ্ছ রূপরেখা, অন্য দিকে গণতন্ত্রের চতুর্থ স্তম্ভের প্রবেশাধিকারে...

মৃত্যুঞ্জয়ের পরে সায়নীর অবস্থান জানতে চেয়ে পোস্ট যুবনেতা শুভ্রজিতের

যুব তৃণমূলের রাজ্য সাধারণ সম্পাদক মৃত্যুঞ্জয় পালের (Mrityunjay Paul) পরে এবার ১৬ নম্বর ওয়ার্ডের যুব তৃণমূল সভাপতি শুভ্রজিৎ...

ইতিহাসের গৈরিকীকরণের অভিযোগ! প্রধানমন্ত্রীর উপস্থিতিতে বিতর্কিত ‘পশ্চিমবঙ্গ দিবস’ উদ্‌যাপনের তোড়জোড় বিজেপির 

প্রধানমন্ত্রীর উপস্থিতিতে আগামী ২০ জুন রাজ্যজুড়ে ‘পশ্চিমবঙ্গ দিবস’ উদযাপনের প্রস্তুতি শুরু করেছে বিজেপি সরকার। কিন্তু অনুষ্ঠান ঘোষণার পর...

আদালতের নির্দেশকে বুড়ো আঙুল! ফলতায় ফের অভিযুক্তকে হাফ প্যান্ট পরিয়ে রাস্তায় হাঁটাল পুলিশ

আদালত স্পষ্ট জানিয়েছিল, পুলিশ অভিযুক্তদের গ্রেফতার করতে পারে, তাদের বিরুদ্ধে চার্জশিট দিতে পারে, কিন্তু কোনোভাবেই কারও সম্মানহানি করতে...