Friday, June 12, 2026

করোনাভাইরাস: মার্কিন মুলুকে জরুরি অবস্থা ঘোষণা

Date:

Share post:

করোনাভাইরাস নিয়ে সারা বিশ্ব আতঙ্কিত। সংক্রমণ মোকাবিলায় আমেরিকায় জরুরি অবস্থা ঘোষণা করল ট্রাম্প সরকার। সেদেশে করোনা আক্রান্ত হয়ে এখনও পর্যন্ত ৫০ জনের মৃত্যুর খবর পাওয়া গিয়েছে। শুক্রবার, দেশবাসীর সুরক্ষার কারণে দেশজুড়ে জরুরি অবস্থা ঘোষণা করেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। হোয়াইট হাউজে এক সাংবাদিক বৈঠকে তিনি বলেন, আমেরিকায় করোনা আতঙ্কে জনজীবন বিপর্যস্ত। আক্রান্তের সংখ্যা কমপক্ষে ২৩২৯ জন। সংক্রমণের সংখ্যা ক্রমশ বাড়ছে। পরিস্থিতি মোকাবিলায় ৫ হাজার কোটি ডলারের অর্থ বরাদ্দের কথাও ঘোষণা করেছেন মার্কিন প্রেসিডেন্ট। করোনাভাইরাসের সংক্রমণ আটকাতে আগামী ৩০দিন খুব প্রয়োজন ছাড়া ইউরোপ থেকে আমেরিকা যাওয়ার উপর নিষেধাজ্ঞা জারি করেছে ওয়াশিংটন।

আরও পড়ুন-করোনা আতঙ্ক: তিহারেও চালু আইসোলেশন ওয়ার্ড

Related articles

মৃত্যুঞ্জয়ের পরে সায়নীর অবস্থান জানতে চেয়ে পোস্ট যুবনেতা শুভ্রজিতের

যুব তৃণমূলের রাজ্য সাধারণ সম্পাদক মৃত্যুঞ্জয় পালের (Mrityunjay Paul) পরে এবার ১৬ নম্বর ওয়ার্ডের যুব তৃণমূল সভাপতি শুভ্রজিৎ...

ইতিহাসের গৈরিকীকরণের অভিযোগ! প্রধানমন্ত্রীর উপস্থিতিতে বিতর্কিত ‘পশ্চিমবঙ্গ দিবস’ উদ্‌যাপনের তোড়জোড় বিজেপির 

প্রধানমন্ত্রীর উপস্থিতিতে আগামী ২০ জুন রাজ্যজুড়ে ‘পশ্চিমবঙ্গ দিবস’ উদযাপনের প্রস্তুতি শুরু করেছে বিজেপি সরকার। কিন্তু অনুষ্ঠান ঘোষণার পর...

আদালতের নির্দেশকে বুড়ো আঙুল! ফলতায় ফের অভিযুক্তকে হাফ প্যান্ট পরিয়ে রাস্তায় হাঁটাল পুলিশ

আদালত স্পষ্ট জানিয়েছিল, পুলিশ অভিযুক্তদের গ্রেফতার করতে পারে, তাদের বিরুদ্ধে চার্জশিট দিতে পারে, কিন্তু কোনোভাবেই কারও সম্মানহানি করতে...

কৃষকবন্ধুর বিদায়! কেন্দ্রের প্রকল্পে কপালে চিন্তার ভাঁজ বাংলার কৃষকদের

বন্ধ হয়ে গেল রাজ্যের কৃষকদের বড় ভরসা ‘কৃষকবন্ধু’ ও ‘বাংলা শস্য বীমা’ প্রকল্প। বর্তমান রাজ্য সরকার এই দুটি...