Monday, April 6, 2026

পেট্রোল ও ডিজেলে শুল্ক বৃদ্ধি, দাম কমার সুযোগ লাভে বঞ্চিত ক্রেতারা

Date:

Share post:

অপরিশোধিত তেলের দাম আন্তর্জাতিক বাজারে হু হু করে কমছে। কিন্তু এই পরিস্থিতিতেও স্বস্তি নেই মধ্যবিত্তের। কারণ, শনিবার পেট্রোল ও ডিজেলে প্রতি লিটারে ৩ টাকা করে শুল্ক বাড়াল কেন্দ্রীয় সরকার। এই পরিস্থিতিতে আন্তর্জাতিক বাজারে তেলের দাম কমলেও সেই সুরাহা পাওয়া যাবে না।

কেন্দ্রীয় সরকারের নীতি অনুযায়ী, আন্তর্জাতিক বাজারে তেলে দামের ওঠাপড়ায় ভারতের বাজারে পেট্রো পণ্যের দাম বাড়ে-কমে। সেই মতো, অপরিশোধিত তেলের দাম বাড়লে বাড়তি বোঝা চাপে ক্রেতাদের উপর। এক্ষেত্রে দাম কমায় ভারতীয় বাজারে পেট্রোল ও ডিজেলের দাম কমার আশা ছিল। কিন্তু কেন্দ্রের এই সিদ্ধান্তের ফলে শুল্কের জেরে দাম না বাড়লেও, দাম কমার যে সুবিধা ক্রেতারা পেতে পারতেন, তা আর পাবেন না। জনগণকে বঞ্চিত করার মোদি সরকারের এই নীতির বিরোধিতা করেছে বিরোধী রাজনৈতিক দলগুলি।

আরও পড়ুন-করোনা আতঙ্ক: পরীক্ষা স্থগিত বিশ্বভারতীতে

Related articles

“আগামী ২০ বছর আপনারা মুখ ফেরাবেন না”, শিলিগুড়িতে উন্নয়নের নতুন রোডম্যাপ অভিষেকের

মণীশ কীর্তনিয়া, শিলিগুড়ি গৌতম দেবকে জেতান শিলিগুড়ির রাশ আমার হাতে থাকবে। সরকার তৈরির ৬ মাস পর যখন পুরসভার নির্বাচন...

‘নিজেদের এতটাও উঁচুতে রাখবেন না,’ কমিশন নিযুক্ত মুখ্যসচিবকে নজিরবিহীন ভর্ৎসনা সুপ্রিম কোর্টের! নির্দেশ ক্ষমা চাওয়ার

নির্বাচন কমিশন নিযুক্ত রাজ্যের নতুন মুখ্যসচিবের ভূমিকা নিয়ে নজিরবিহীন অসন্তোষ প্রকাশ করল সুপ্রিম কোর্ট। মালদার মোথাবাড়িতে বিচারকদের দীর্ঘক্ষণ...

IPL: বাদশা দর্শনে বাধা বৃষ্টি, চেনা চিত্র উধাও ইডেনের

ভোটের মরশুমে আইপিএলের প্রথম ম্যাচে হাউসফুল ছিল ইডেন। সোমবার সন্ধ্যায় শাহরুখ খানের আগমনেও ইডেন কানায় কানায় পূর্ণ হল...

স্থানীয় বাসিন্দা গৌতম দেবকে জেতান, পাশে পাবেন: শিলিগুড়িতে বিজেপির সাংসদ-বিধায়ককে নিশানা অভিষেকের

এলাকার সাংসদ, বিধায়ক বেশির ভাগ সময়েই বাইরে থাকেন। ফলে ব্যাহত হয় উন্নয়ন। সেই বাধা কাটাতে দলীয় প্রার্থী গৌতম...