Saturday, April 4, 2026

করোনা-কোয়ারেন্টাইন কেন্দ্র বদল রাজ্যের

Date:

Share post:

করোনা-কোয়ারেন্টাইন বদল করল রাজ্য। বারাসত জেলা হাসপাতালের পরিবর্তে রাজারহাটে চিত্তরঞ্জন ন্যাশনাল ক্যানসার ইনস্টিটিউটের দ্বিতীয় ক্যাম্পাসেই হচ্ছে এই কোয়ারেন্টাইন কেন্দ্র। শনিবার এমনটাই জানিয়েছেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়।

এ দিন মুখ্যমন্ত্রী বলেন, ‘‘রাজারহাটে ক্যানসার হাসপাতালে ২০০-৩০০ জনকে রাখার মতো ব্যবস্থা আছে। এছাড়া রাজারহাটের শেষ প্রান্তে একটা বড় বাড়ি আছে। ওটা পেয়ে গেলে সেখানে আরও ৪০০-৫০০ শয্যার কোয়ারেন্টাইন করার ব্যবস্থা করছি।’’

কী ভাবে কোয়ারেন্টাইন করে রাখতে হবে, সেই সংক্রান্ত শুক্রবার একটি নির্দেশিকা জারি করে কেন্দ্র

সেই নির্দেশিকা অনুযায়ী, ষাটোর্ধ্ব এবং ডায়াবিটিক, উচ্চ রক্তচাপ, হাঁপানিতে আক্রান্তদের করোনা লক্ষণ না-থাকলেও ১৪ দিনের জন্য শহর থেকে দূরে ফাঁকা এলাকায় রাখতে হবে। কোয়ারেন্টাইন কেন্দ্র শহরের বাইরে জনবসতি নেই, এমন জায়গায় হতে হবে। এছাড়াও প্রত্যেকের জন্য পৃথক শৌচালয়, খাবার জায়গা, জামকাপড় ধোওয়ার ব্যবস্থা-সহ পরিকাঠামোগত বেশ কিছু শর্তপূরণের কথা বলা হয়েছে।

আরও পড়ুন-করোনা: কিছু আক্রান্তের শরীরে কোনও উপসর্গ না থাকায় দ্রুত সংক্রমণের আশঙ্কায় গবেষকরা

Related articles

মায়ানমারে ক্ষমতায় জুংটা: রাষ্ট্রপতি পদে শপথ সেনাপ্রধান মিন লাইংয়ের

সংসদীয় নির্বাচনে জিতে ফের মায়ানমারের ক্ষমতায় সামরিক দল জুংটা। শুক্রবার দেশের রাষ্ট্রপতি পদে শপথ নিলেন সামরিক প্রধান মিন...

রাহুলের মৃত্যু নিয়ে ম্যাজিক মোমেন্টসের উত্তরে সন্তুষ্ট নয় আর্টিস্টস ফোরাম,শনিতে FIR-র সিদ্ধান্ত

অভিনেতা রাহুলের মৃত্যুতে টলিউডের অন্যতম নামী প্রযোজনা সংস্থা ম্যাজিক মোমেন্টসের (magic moments) বিরুদ্ধে এফআইআর (FIR) করতে চলেছে আর্টিস্টস...

প্রবল ভূমিকম্প আফগানিস্তানে, কম্পন টের পেল কাশ্মীর

রাতের অন্ধকারে প্রবল ভূমিকম্পে কেঁপে উঠল প্রতিবেশী দেশ আফগানিস্তান। একে যুদ্ধবিধ্বস্ত আফগানিস্তানে (Afghanistan) প্রায় প্রতিদিন মৃত্যু মিছিল লেগে...

পূর্ব ভারতে প্রথম উচ্চ-ক্ষমতা সম্পন্ন ক্যামেরায় পোষ্যদের কানের ভিতর পরীক্ষা AHPL-এ

পূর্ব ভারতে প্রথম পোষ্যদের জন্য সফলভাবে অ্যাডভান্সড ভিডিও অটোস্কোপি/অরাল এন্ডোস্কোপি চালু করেছে অ্যানিমেল হেলথ প্যাথলজি ল্যাব (AHPL)। একের...