Friday, June 12, 2026

করোনা নিয়ে “গাছাড়া মনোভাব ত্যাগ করতে হবে”,সার্কভুক্ত দেশগুলিকে সতর্কতা মোদির

Date:

Share post:

করোনা ভাইরাস নিয়ে “গাছাড়া মনোভাব ত্যাগ করতে হবে”। সার্কভুক্ত দেশগুলির সঙ্গে ভিডিও কনফারেন্সে বললেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি।
বেশ কিছু পরিকল্পনা ঘোষণা করেন তিনি । তিনি বলেন, “এই মহামারীর বিরুদ্ধে আমাদের সম্মিলিত ভাবে কাজ করতে হবে। আমাদের (সার্কের) দেশগুলি একে অপরের সঙ্গে সম্পর্কযুক্ত। ফলে এক দিকে যেমন স্বাস্থ্যসুরক্ষা নিয়ে কোনো ঝুঁকি নেওয়া যাবে না, তেমনই অযথা আতঙ্কিত হওয়াও যাবে না”।

করোনা ভাইরাস (COVID-19)-এর মোকাবিলায় যৌথ কৌশল তৈরি করতে রবিবার ভিডিও কনফারেন্সের আয়োজন করা হয়।

এ দিনের ভিডিও কনফারেন্সে মোদির সঙ্গে  অংশ নেন  মালদ্বীপের প্রেসিডেন্ট ইব্রাহিম মহম্মদ সলিহ, বাংলাদেশের প্রধানমন্ত্রী শেখ হাসিনা, নেপালের প্রধানমন্ত্রী কেপি শর্মা ওলি, ভুটানের প্রধানমন্ত্রী শেরিং তোবগে, পাকিস্তানের প্রধানমন্ত্রী ইমরান খানের স্বাস্থ্য উপদেষ্টা জাফর মির্জা, আফগানিস্তানের প্রেসিডেন্ট আশরফ গনি এবং শ্রীলঙ্কার প্রেসিডেন্ট গোয়াতবে রাজাপক্ষে।বিভিন্ন দেশের রাষ্ট্রপ্রধানরা এ দিন তাঁদের বক্তব্য পেশ করেন। প্রত্যেকেই এ ধরনের একটি উদ্যোগের জন্য মোদির প্রশংসাও করেন।

সারা বিশ্বে এই মারণ ভাইরাসের ছোবলে এখনও পর্যন্ত ৫,০০০ জনের মৃত্যু হয়েছে।মোদি সকলকে আশ্বস্ত করে বলেন, “আমাদের যৌথ প্রচেষ্টা ফলপ্রসূ হবে”। তিনি বলেন, “প্রস্তুত হতে হবে,তবে আতঙ্কিত নয়, এই  আমাদের মন্ত্র হওয়া উচিত। আমাদের গা ছাড়া মনোভাব ত্যাগ করতে হবে”, পাশাপাশি তিনি উল্লেখ করেন, সার্ক অঞ্চলে, ভারত, বাংলাদেশ, পাকিস্তান, আফগানিস্তান,ভুটান, নেপাল, মলদ্বীপ এবং শ্রীলঙ্কায় মোট১৫০টি ঘটনা ঘটেছে”।
প্রসঙ্গত , রবিবার এদেশে করোনা আক্রান্তের সংখ্যা ১০৭ ছুঁয়েছে। এর মধ্যে মহারাষ্ট্রে সর্বোচ্চ ৩১জন।
করোনা ভাইরাস থেকে সতর্কতামূলক পদক্ষেপ হিসেবে, দেশের বেশিরভাগ স্কুল কলেজ বন্ধ রাখা হয়েছে। কর্মীদের বাড়ি থেকে কাজ করতে বলা হয়েছে অফিসগুলির তরফে, সিনেমা হল বন্ধ রাখার পাশাপাশি বিভিন্ন উৎসব এবং সমাবর্তন স্থগিত রাখা হয়েছে। দর্শনার্থীদের ওপরেও নিষেধাজ্ঞা জারি করেছে সংসদ।

Related articles

মৃত্যুঞ্জয়ের পরে সায়নীর অবস্থান জানতে চেয়ে পোস্ট যুবনেতা শুভ্রজিতের

যুব তৃণমূলের রাজ্য সাধারণ সম্পাদক মৃত্যুঞ্জয় পালের (Mrityunjay Paul) পরে এবার ১৬ নম্বর ওয়ার্ডের যুব তৃণমূল সভাপতি শুভ্রজিৎ...

ইতিহাসের গৈরিকীকরণের অভিযোগ! প্রধানমন্ত্রীর উপস্থিতিতে বিতর্কিত ‘পশ্চিমবঙ্গ দিবস’ উদ্‌যাপনের তোড়জোড় বিজেপির 

প্রধানমন্ত্রীর উপস্থিতিতে আগামী ২০ জুন রাজ্যজুড়ে ‘পশ্চিমবঙ্গ দিবস’ উদযাপনের প্রস্তুতি শুরু করেছে বিজেপি সরকার। কিন্তু অনুষ্ঠান ঘোষণার পর...

আদালতের নির্দেশকে বুড়ো আঙুল! ফলতায় ফের অভিযুক্তকে হাফ প্যান্ট পরিয়ে রাস্তায় হাঁটাল পুলিশ

আদালত স্পষ্ট জানিয়েছিল, পুলিশ অভিযুক্তদের গ্রেফতার করতে পারে, তাদের বিরুদ্ধে চার্জশিট দিতে পারে, কিন্তু কোনোভাবেই কারও সম্মানহানি করতে...

কৃষকবন্ধুর বিদায়! কেন্দ্রের প্রকল্পে কপালে চিন্তার ভাঁজ বাংলার কৃষকদের

বন্ধ হয়ে গেল রাজ্যের কৃষকদের বড় ভরসা ‘কৃষকবন্ধু’ ও ‘বাংলা শস্য বীমা’ প্রকল্প। বর্তমান রাজ্য সরকার এই দুটি...