Friday, June 12, 2026

করোনা সতর্কতায় নিষেধাজ্ঞা জারি বেলুড়মঠেও

Date:

Share post:

করোনা সতর্কতায় ইতিমধ্যে রাজ্যের সমস্ত স্কুল, কলেজ ও মাদ্রাসা গুলি বন্ধ রাখার নির্দেশ জারি করেছে রাজ্য মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। বন্ধ থাকবে ১৬ থেকে ৩০ মার্চ পর্যন্ত। এবার কোভিড-১৯ এর সতর্কতায় একাধিক নিষেধাজ্ঞা জারি করা হল বেলুড়মঠ কর্তৃপক্ষের তরফ থেকে। নির্দেশিকায় রয়েছে একাধিক বিধি মেনেই মঠে প্রবেশ করা যাবে।

মঠের তরফ থেকে জানানো হয়েছে, যে কেউ মঠে আসলেও দেখা যাবে না সন্ধ্যা আরতি। যে কেউ মঠে আসতে পারেন। কিন্তু একসঙ্গে জড়ো হওয়া যাবে না। দেখা যাবে না সন্ধ্যা আরতিও। এমনিতে সাধারণ দিনে সন্ধ্যা আরতির সময়ে কয়েক হাজার ভক্ত বসে তা দেখেন। আর তা হবে না। ১৪ এপ্রিল পর্যন্ত এই নিষেধাজ্ঞা জারি করেছে কর্তৃপক্ষ। বলা হয়েছে, মঠের মহারাজ ও সন্ন্যাসীরাই ওই আরতি করবেন। সেখানকার প্রেসিডেন্টের কর্মসূচিও বাতিল করা হয়েছে। এমনকী দুপুরের ভোগ বিতরণ বন্ধ রাখা হয়েছে। বন্ধ গেস্টহাউসও। অনির্দিষ্ট কালের জন্য বন্ধ করা হয়েছে বেলুর মঠ পরিচালিত বেলুড় শিল্পমন্দির-সহ সমস্ত শিক্ষাপ্রতিষ্ঠান।

আরও পড়ুন-করোনা নিয়ে “গাছাড়া মনোভাব ত্যাগ করতে হবে”,ভিডিও কনফারেন্সে বললেন মোদি

Related articles

বিজেপির বিজয় মিছিলের বোমায় প্রাণ গেল খুদের! তামান্নায় বিপ্লব, তনভিরে নীরবতা কেন? প্রশ্ন তৃণমূলের

বিজেপির বিজয়োল্লাসের বলি ছোট্ট শিশু! বাংলায় একমাসের বিজেপি সরকারের বিজয় মিছিল থেকে ছোঁড়া বোমার আতঙ্কে বাইক থেকে ছিটকে...

এক দিকে ‘জনতার বিধানসভা’, অন্য দিকে সাংবাদিকদের পথ রুদ্ধ! অধ্যক্ষের ডিজিটাল দাওয়াই ঘিরে তুঙ্গে দ্বিচারিতার বিতর্ক

এক দিকে বিধানসভাকে আরও স্বচ্ছ, আধুনিক ও জনমুখী করে তোলার একগুচ্ছ রূপরেখা, অন্য দিকে গণতন্ত্রের চতুর্থ স্তম্ভের প্রবেশাধিকারে...

মৃত্যুঞ্জয়ের পরে সায়নীর অবস্থান জানতে চেয়ে পোস্ট যুবনেতা শুভ্রজিতের

যুব তৃণমূলের রাজ্য সাধারণ সম্পাদক মৃত্যুঞ্জয় পালের (Mrityunjay Paul) পরে এবার ১৬ নম্বর ওয়ার্ডের যুব তৃণমূল সভাপতি শুভ্রজিৎ...

ইতিহাসের গৈরিকীকরণের অভিযোগ! প্রধানমন্ত্রীর উপস্থিতিতে বিতর্কিত ‘পশ্চিমবঙ্গ দিবস’ উদ্‌যাপনের তোড়জোড় বিজেপির 

প্রধানমন্ত্রীর উপস্থিতিতে আগামী ২০ জুন রাজ্যজুড়ে ‘পশ্চিমবঙ্গ দিবস’ উদযাপনের প্রস্তুতি শুরু করেছে বিজেপি সরকার। কিন্তু অনুষ্ঠান ঘোষণার পর...