Tuesday, April 7, 2026

ইতিহাসের বাংলা ঘড়ি, ভীম নাগের দোকানে

Date:

Share post:

এ একটা নিতান্তই ঘড়ির গল্প ৷ দেওয়াল ঘড়ি৷ তখন সবে সিপাহী বিদ্রোহ শেষ হয়েছে৷ অস্থির ভারতে জাঁকিয়ে বসেছে ব্রিটিশ সরকার৷ কলকাতায় হাতে গোনা কয়েকটি মিষ্টির দোকানের মধ্যে অন্যতম ভীমনাগ৷ দোকানে হরদম ভিড় নানান সাহেবসুবোর৷ শোনা যায় লর্ড ক্যানিং এর অনুরোধে একসময় ভীম চন্দ্র নাগ নাকি প্রথম লেডিকেনি বানিয়েছিলেন৷ ভীম নাগের তালশাঁস আজও মিষ্টি প্রেমীদের কাছে হ্যামিলনের বাঁশি৷ ভীম নাগের দোকানে মিষ্টির সঙ্গে সঙ্গে আর একটি জিনিশ ইতিহাসের পাতায় নাম লিখিয়েছে৷ একটি দেওয়াল ঘড়ি৷ গল্পটা এরকম, একদিন ভীমনাগের দোকানে এলেন বিখ্যাত ঘড়ি সংস্থা কুক অ্যান্ড কেলভির বড়কর্তা৷ সিপাহী বিদ্রোহের পরের বছর অর্থাৎ আঠারশ আটান্ন সালে রবার্ট টমাস কুক আর চার্লস কেলভি নামে এই কোম্পানি শুরু করেন৷ কলকাতার ওল্ড কোর্ট হাউস স্ট্রিটে তাদের শো রুম ছিল৷ কুক অ্যান্ড কেলভির বড় কর্তার তো ভীমনাগের মিষ্টি খেয়ে বাহ্যজ্ঞান লোপ পাওয়ার যোগার৷ প্রশংসা-পর্ব শেষ করে ঘড়ি দেখতে গিয়ে দেখেন সাহেব ঘড়ি আনতে ভুলে গেছেন সেদিন৷ ওমা!দোকানেও যে ঘড়ি নেই৷ লজ্জ্বায় পড়ে গেলেন ভীম নাগ৷ সাহেব বললেন তিনি একটি ঘড়ি উপহার দেবেন৷ ভীমনাগ তখন সাহেব কে বললেন তার কর্মচারীরা কেউই ইংরেজি জানে না৷ ঘড়ি যদি দিতেই হয়, তাহলে যেন তার ডায়াল বাংলায় লেখা থাকে৷ সাহেব বললেন তথাস্তু৷ সাহেবের কথা অনুযায়ী লন্ডন থেকে বাংলা হরফে লেখা ডায়াল এল কলকাতায়৷ওই ঘড়ির মাঝখানে কোম্পানির নামটাও বাংলাতে লেখা আছে৷নীচে লেখা লন্ডন৷ সেই থেকে আজ, কুক অ্যান্ড কেলভির বিরল ঘড়ি শোভা পাচ্ছে ভীমনাগের দোকানে৷

আরও পড়ুন-নীল নদী, সবুজ বন, হলুদ রোদ…সাতকোশিয়া

Related articles

মতুয়াদের নিয়ে রাজনীতি করলে মুখোশ খুলে দেব: বনগাঁয় হুঙ্কার মমতার

মতুয়াদের নিয়ে রাজনীতি করলে মুখোশ খুলে দেব- বনগাঁর জনসভা থেকে বিজেপির বিরুদ্ধে তোপ দাগলেন তৃণমূল (TMC) সভানেত্রী মমতা...

শিল্পী- কলাকুশলীদের সুরক্ষা বিধি নিয়ে বৈঠক টলিপাড়ায়, মিটিংয়ে উপস্থিত ফোরাম-ফেডারেশন

বাংলা বিনোদন জগতের শিল্পী ও কলাকুশলীদের কাজের জায়গায় সুরক্ষা ও নিরাপত্তা নিশ্চিত করার জন্য বহুদিন ধরেই সওয়াল করে...

”রাজ্যে বহিরাগত ঢোকাচ্ছে বিজেপি”, চাকদা থেকে কেন্দ্রকে তোপ মমতার

''বহিরাগতদের বাংলায় নিয়ে এসে চক্রান্ত করছে বিজেপি'', চাকদহের মশড়া নবপল্লী মাঠের জনসভা থেকে কেন্দ্রীয় নীতির বিরুদ্ধে ফের সরব...

কার গাফিলতিতে রাহুলের মৃত্যু? দুর্ঘটনা প্রসঙ্গে মুখ খুললেন লীনা-পুত্র অর্ক!

লীনা গঙ্গোপাধ্যায়ের (Leena Gangopadhyay) সংস্থা ম্যাজিক মোমেন্টসের (Magic Moments) ধারাবাহিক 'ভোলে বাবা পার করেগা'র (Bhole baba par karega)...