Tuesday, April 7, 2026

পিছোবে পুরভোট: সবার আগে জানিয়েছিল ‘এখন বিশ্ববাংলা সংবাদ’

Date:

Share post:

করোনা সংক্রমণ ঠেকাতে বড় জমায়েত, ভিড়ে নিষেধাজ্ঞা। তা হলে, কীভাবে এপ্রিল মাসে হতে পারে পুরভোট? ১৩ মার্চ, শুক্রবার প্রথম এই প্রশ্ন তুলেছিল ‘এখন বিশ্ববাংলা সংবাদ’। যখন সবার নজর ছিল সোমবারের রাজ্য নির্বাচন কমিশনের ডাকা সর্বদলীয় বৈঠকের দিকে। অনেকই পুরভোটের দিনক্ষণ নিয়ে জল্পনাও শুরু করে দিয়েছিল। সেই সময় একমাত্র ‘এখন বিশ্ববাংলা সংবাদ’-এর জানায় করোনা পরিস্থিতিতে এপ্রিলে ভোট হওয়া সম্ভব নয়। কারণ, নির্বাচন তো একজনের বিষয় নয়। এখানে অনেক মানুষ জড়ো হন। ভোট গ্রহণের দিন বা ভোটের লাইনই নয়, রয়েছে প্রচার-মিছিল-রাজনৈতিক সভা। একই সঙ্গে এই ভোটযজ্ঞে জড়িত থাকেন ভোটকর্মী, নিরাপত্তা কর্মীরা। এই সময়ে এধরনের জমায়েত কী করে সম্ভব? প্রশ্ন তোলা হয়, যেখানে ভিড় এড়াতে ডার্বি ও ক্রিকেট ম্যাচ পিছনো হচ্ছে, সেখানে পুরভোট হবে কীভাবে?

এর পাশাপাশি, ভোটের আগে থেকে ভোটকর্মী ও নিরাপত্তা কর্মীরা একসঙ্গে যাতায়ত করেন। এক জায়গায় থাকেন, খাওয়া-দাওয়া করেন। একই শৌচালয় ব্যবহার করেন। যেখানে স্কুল, সিনেমা হল- সব বন্ধ রাখার নির্দেশ দেওয়া হয়েছে, সেখানে এঁরা একসঙ্গে থাকবেন কী ভাবে?

করোনার সংক্রমণ রুখতে মাস্ক, হ্যান্ড স্যানেটাইজার সহ বিভিন্ন জিনিস ব্যবহারের নির্দেশ দেওয়া হয়েছে। যদি, ভোটের সময় ভোটকর্মী, বুথকর্মী ও নিরাপত্তা বাহিনীকে মাস্ক, হ্যান্ড স্যানেটাইজার দিতে হয়, তাতে ভোটের খরচ বিপুল বেড়ে যাবে।
সোমবার, সর্বদল বৈঠকে রাজ্য নির্বাচন কমিশনের পক্ষে থেকে জানানো হয়, তাদের প্রস্তুতি সারা। কিন্তু রাজ্যের বর্তমান পরিস্থিতিতে রাজ্য সরকার ও রাজনৈতিক দলগুলির সুপারিশে আপাতত পুরভোট হচ্ছে না।

আরও পড়ুন-করোনা সতর্কতা: রাজ্যে ২০০কোটি টাকার ফান্ড, চিকিৎসক-স্বাস্থ্যকর্মীদের জন্য বিমা ঘোষণা মুখ্যমন্ত্রীর

Related articles

মৃত্যু নিশ্চিত! মোজতবার শেষকৃত্যের প্রস্তুতি নিয়ে চাঞ্চল্যকর দাবি

ইরানের (Iran) সুপ্রিম লিডার কি সত্যিই মৃত্যুপথযাত্রী? কোম শহরের এক হাসপাতালে সংজ্ঞাহীন অবস্থায় চিকিৎসাধীন মোজতবা খামেনেই (Mojtaba Khamenei)।...

ছাব্বিশের ভোটে বিজেপির রিমোট কন্ট্রোল বনাম তৃণমূলের রিপোর্ট কার্ড, ইঙ্গিতপূর্ণ পোস্ট অভিষেকের

বাংলার বিধানসভা নির্বাচনে এবার দুই RC-র মধ্যে লড়াই, মঙ্গলবার সকালে এমন কথাই সোশ্যাল মিডিয়া লিখলেন তৃণমূল কংগ্রেসের (TMC)...

গভর্নমেন্টে বালু যত ভালো কাজ করেছে, কেউ পারেনি: ভোট প্রচারে জ্যোতিপ্রিয়কে দরাজ সার্টিফিকেট দলনেত্রীর

রাজনৈতিক প্রতিহিংসার শিকার, সেই কারণের জেলযাত্রা। না হলে মন্ত্রিসভায় বালু যত ভালো কাজ করছে, তা কেউ করতে পারেননি।...

খেলো ইন্ডিয়াতে সোনা জয় সঞ্জিতার, বঙ্গ কন্যাকে শুভেচ্ছা মমতার

ক্রীড়াক্ষেত্রে বাংলার মুখ উজ্জ্বল করলেন শিলিগুড়ির সঞ্জিতা ওরাওঁ (Sanjita Oraon)। ছত্তিশগড়ে আয়োজিত প্রথম 'খেলো ইন্ডিয়া ট্রাইবাল গেমস'(Khelo India)-এ...