Friday, April 3, 2026

কেন রাজ্যসভায় যাওয়ার প্রস্তাব গ্রহণ- কী বললেন গগৈ?

Date:

Share post:

কেন রাজ্যসভায় গেলেন? শপথ নিয়ে সংবাদ মাধ্যমে জানাবেন- মঙ্গলবার, সাংবাদিকদের মুখোমুখি হয়ে জানালেন সুপ্রিম কোর্টের প্রাক্তন প্রধান বিচারপতি রঞ্জন গগৈ। সোমবার রাতেই কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রক বিজ্ঞপ্তি জারি করে জানিয়ে দেয়, রাষ্ট্রপতি রামনাথ কোবিন্দের অনুমোদনে রাজ্যসভায় যাচ্ছেন রঞ্জন গগৈ। এরপরেই বাম-কংগ্রেস নেতারা কটাক্ষ করেন, এটি প্রাক্তন প্রধান বিচারপতিতে রামমন্দির মামলার রায়ের পুরস্কার। মঙ্গলবার, গুয়াহাটিতে এবিষয়ে প্রশ্ন করা হলে রঞ্জন গগৈ জানান, সম্ভবত বুধবার তিনি দিল্লি যাবেন। আগে শপথ নিয়েই তিনি বলবেন, কেন রাজ্যসভায় যাওয়ার প্রস্তাব তিনি গ্রহণ করেছেন।
প্রধান বিচারপতি থাকাকালীন অনেক ঐতিহাসিক মামলার রায় দিয়েছেন গগৈ। তার মধ্যে প্রধান অযোধ্যা মামলা। পাশাপাশি, তিন তালাক প্রথা বন্ধ এবং কেরালার শবরীমালা মন্দিরে ঋতুমতী মহিলাদের প্রবেশাধিকার নিয়ে রিভিউ মামলার রায়ও রঞ্জন গগৈয়ের দেওয়া।

অবসর নেওয়ার ঠিক আগেই বহু বছর ধরে চলতে থাকা ঐতিহাসিক অযোধ্যা মামলার রায় দেয় রঞ্জন গগৈয়ের নেতৃত্বাধীন পাঁচ সদস্যের সাংবিধানিক বেঞ্চ। এছাড়াও তাঁর নির্দেশেই অসমে জাতীয় নাগরিক পঞ্জিকরণ তথা এনআরসির কাজ শুরু হয়।
তবে, শীর্ষ আদালতের প্রধান বিচারপতির রাজ্যসভায় যাওয়া এই প্রথম নয়। এর আগে প্রধান বিচারপতি পদ থেকে অবসর নেওয়ার পর রঙ্গনাথ মিশ্র কংগ্রেসে যোগ দেন এবং ১৯৯৮-এ কংগ্রেস সাংসদ হিসেবে রাজ্যসভায় যান তিনি। এবার, শপথ নিয়ে গগৈ তাঁর সাংসদ হওয়ার বিষয়ে কী জানান সেটা দেখার।

আরও পড়ুন-এখনও শ্বাস-প্রশ্বাস চলছে পিকের, ঈশ্বরে ভরসা রাখছেন প্রসূন

Related articles

হারের ভয়ে নন্দীগ্রামে অত্যাচার শুভেন্দুর অনুগামীদের: ভিডিও দেখিয়ে গ্রেফতারির দাবি তৃণমূলের

বিরোধী দলনেতার নন্দীগ্রাম ও ভবানীপুর বিজেপির কাছে কার্যত প্রেস্টিজ ফাইট। এবার সেই নন্দীগ্রামে জিততে পারবেন না শুভেন্দু অধিকারী,...

ভুয়ো খবর-প্রোপাগান্ডা বন্ধে মিডিয়া মনিটরিং সেন্টার চালু করছে কমিশন

নির্বাচনের আগে ভুয়ো খবর, প্রোপাগান্ডা বা বিধিভঙ্গ রুখতে নজরদারি ব্যবস্থাকে আরও শক্তিশালী করছে নির্বাচন কমিশন (Election Commission)। ভোটমুখী...

ISL: কঠিন সময়েও চাপ নিচ্ছেন না লোবেরা, বাগানকে কড়া বার্তা ফেডারেশনের

ফিফা বিরতির আইএসএলে (ISL) খেলতে নামছে মোহনবাগান(Mohunbagan) । শনিবার জামশেদপুর এফসির বিরুদ্ধে নামার আগে শুক্রবার চূড়ান্ত অনুশীলন করল...

নিরাপত্তার অজুহাত! বন্ধ স্ট্র্যান্ড রোড সংলগ্ন মিলেনিয়াম পার্ক-শিপিং জেটি

আইনশৃঙ্খলার দায়িত্ব নিয়ে হিমশিম অবস্থা নির্বাচন কমিশনের (Election Commission)। নিজেদের কলকাতার স্ট্র্যান্ড রোডের (Strand Road) অফিসের নিরাপত্তার ব্যবস্থা...