Tuesday, April 7, 2026

পাকিস্তানে বাড়ছে করোনা সংক্রমণ

Date:

Share post:

এবার করোনা সংক্রমণের জেরে উদ্বিগ্ন পাক সরকার। পাক সংবাদপত্র থেকে পাওয়া তথ্য অনুযায়ী এ মুহুর্তে ১৮৬ জন মানুষ এই ভাইরাসে আক্রান্ত। এতদিন পর্যন্ত দক্ষিণ এশিয়ায় পাকিস্তানে সব থেকে কম ছড়িয়েছিল করোনা। কিন্তু এখন নতুন করে ১৩১ জনের দেহে এই ভাইরাস ধরা পড়েছে। করোনা রুখতে ওখানকার প্রতিটি শিক্ষা প্রতিষ্ঠান ৫ এপ্রিল অবধি বন্ধ করে দেওয়া হয়েছে। নিষেধাজ্ঞা জারি করা হয়েছে বিদেশ ভ্রমণের ক্ষেত্রে। সিল করে দেওয়া হয়েছে আফগানিস্তান এবং ইরান সীমান্ত। সরকারি কলেজ ও বিশ্ববিদ্যালয়ের হোস্টেল গুলিকে এখন কোয়ারেন্টাইন সেন্টার হিসাবে ব্যবহৃত হচ্ছে। তবে এখনও পর্যন্ত পাকিস্তানে কোভিড-১৯ রোগে কারও মৃত্যুর খবর নেই।

Related articles

ভোট প্রচারে আজ উত্তরবঙ্গে অভিষেক 

নির্বাচন যত এগিয়ে আসছে ততই প্রচারের ঝাঁঝ বাড়াচ্ছে তৃণমূল কংগ্রেস (TMC)। মঙ্গলবার উত্তরবঙ্গের তিনটি জনসভা করবেন দলের সর্বভারতীয়...

আজ নদিয়ার ৩ প্রার্থীর সমর্থনে জনসভা মমতার, প্রচার করবেন বনগাঁ-হাবরাতেও

বিধানসভা নির্বাচনের (West Bengal Assembly Election) প্রচারে মঙ্গলবার নদিয়া জেলার (Nadia) তিন গুরুত্বপূর্ণ কেন্দ্র চাকদহ, কল্যাণী ও হরিণঘাটার...

আজ থেকে টলিপাড়ায় কর্মবিরতি! সকালে টেকনিশিয়ানস স্টুডিওতে হাজিরার নির্দেশ আর্টিস্টস ফোরামের 

শ্যুটিংয়ে শিল্পীদের নিরাপত্তার দাবিতে মঙ্গলবার থেকে অনির্দিষ্টকালের কর্মবিরতি ঘোষণা করেছে আর্টিস্টস ফোরাম (Artists Forum)। সেইমতো এদিন সকাল দশটায়...

ছিঃ, সত্যজিৎকে অপমান! গেরুয়া শিবিরের ‘অসভ্যতা’র বিরুদ্ধে গর্জে উঠল নেট মাধ্যম 

বাঙালির সংস্কৃতিমনস্কতায় আঘাত হানতে এবার আসরে নামল গেরুয়া শিবির। বিশ্ববরেণ্য অস্কারজয়ী পরিচালক সত্যজিৎ রায় থেকে শুরু করে তাঁর...