Sunday, June 21, 2026

বিগ বি-র হাতে হোম কোয়ারেন্টাইনের স্ট্যাম্প!

Date:

Share post:

করোনা সতর্কতায় নিজেকে গৃহবন্দি করলেন বিগ বি। হাতে সরকারি হোম কোয়ারেন্টাইনের স্ট্যাম্প লাগিয়ে বুধবারই টুইট করেন অমিতাভ বচ্চন। যাঁদের আইসোলেশনে পাঠানো হচ্ছে বা যাঁরা স্বেচ্ছায় যাচ্ছেন তাঁদের হাতে মহারাষ্ট্র সরকারের তরফে স্ট্যাম্প লাগানো হচ্ছে। জনবহুল এলাকায় তাঁদের যাতে সহজেই চিহ্নিত করা যায় তার জন্যই এই সিদ্ধান্ত। নিজের টুইটার হ্যান্ডেলে বিগ-বি জানান, ভোট দেওয়ার পরে হাতে যে কালি ব্যবহার করা হয়, তা দিয়েই এই স্ট্যাম্প লাগানো হচ্ছে। সহজে ওই কালি ওঠে না। করোনা পরিস্থিতিতে সকলকে সাবধানে থাকার পরামর্শও দিয়েছেন বিগ বি।
করোনা আতঙ্কে সুরক্ষিত থাকতে ইতিমধ্যেই কোয়ারেন্টাইনে রয়েছেন অভিনেতা দিলীপ কুমার। বিদেশ থেকে ফিরে আইসোলেশনে রয়েছেন ভজন সম্রাট অনুপ জালোটাও। শ্যুটিং বাতিল হওয়ায় বাড়িতেই সময় কাটাচ্ছেন সইফ-করিনা, অক্ষয়, সোনম কাপুর, অর্জুন কাপুর-সহ বলিউডে তারকারা।

 

Related articles

উদোর পিন্ডি বুধোর ঘাড়ে! ‘নাম-বিভ্রাট’ নিয়ে মুখ্যমন্ত্রীকে কী অনুরোধ কুণালের

শহরের সুপরিচিত ‘সোহরাবর্দি অ্যাভিনিউ’ (Suhrawardy Avenue)-এর নাম বদলে ‘গোপাল মুখার্জি রোড’ (Gopal Mukherjee Road) করার সিদ্ধান্ত নিয়েছে কলকাতা...

দিল্লি বিমানবন্দরে ৪৫ মিনিট আটকে রইল প্রধানমন্ত্রীর কনভয়, কিন্তু কেন?

ভিভিআইপি সংস্কৃতির চিরাচরিত প্রথা ভেঙে পরীক্ষার্থীদের সুবিধার্থে এক নজিরবিহীন সিদ্ধান্ত নিলেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি। কলকাতা সফর শেষ করে...

বিমানবন্দরে অস্ত্র হাতে ঢোকা ব্যক্তি কে, হামলার নেপথ্যে কারা? ছবি পোস্ট করে ‘প্রমাণ’ অভিষেকের

তৃণমূলের (TMC) সর্বভারতীয় সাধারণ সম্পাদকের দিল্লি থেকে ফেরার দিন বিমানবন্দরে অস্ত্র হাতে ঢোকা ব্যক্তি আসলে কে? কারা ছিল...

বাংলাতেও শুরু ট্রেন্ড: সোহরাবর্দি অ্যাভিনিউ-এর নাম বদল, সিদ্ধান্ত পশ্চিমবঙ্গ দিবসেই

যেখানেই ক্ষমতায় এসেছে বিজেপি সরকার, সেখানেই পুরনো নাম মুছে নয়া নামকরণের প্রবণতা দেখা যায় গেরুয়া শিবিরের। বাংলাতেও শুরু...