Tuesday, June 23, 2026

করোনা-তোপে কাহিল এবার ভারতীয় সেনাও

Date:

Share post:

‘করোনা’-র তোপ ভারতীয় সেনার দিকেও।

এক ভারতীয় সেনার শরীরে খোঁজ মিলেছে COVID-19 সংক্রমণের৷
ওই সেনার বাবার শরীর থেকেই তাঁর দেহে ছড়িয়েছে ওই ভাইরাস, এমনই অনুমান৷ এই প্রথম এক ভারতীয় সেনার শরীরে COVID-19 সংক্রমণের প্রমাণ মিলেছে। লাদাখের লে-তে কর্তব্যরত ৩৪ বছরের ওই ফৌজি আক্রান্ত হয়েছেন এই মারণ-রোগে। তাঁর শরীরে করোনা ভাইরাস ‘পজিটিভ’ ধরা পড়ার সঙ্গে সঙ্গে তাঁকে কোয়ারান্টাইন বা অন্যদের থেকে বিচ্ছিন্ন করে দেওয়া হয়েছে। ভারতীয় সেনার পদাতিক বাহিনী লাদাখ স্কাউটস রেজিমেন্টেরই সদস্য ওই ফৌজি৷ সূত্রের খবর, গত ২৭ ফেব্রুয়ারি এই ফৌজির বাবা ইরান থেকে দেশে ফিরেছেন৷ বাবার দেশে ফেরার খবর পেয়ে এই সেনাকর্মী ক্যাজুয়াল লিভ নিয়ে বাড়িতে যান। ছুটি কাটিয়ে ২ মার্চ ফের তিনি ডিউটিতে যোগ দেন। আর তার কিছুদিন পরেই ওই সেনার শরীরে করোনা ভাইরাসের লক্ষণ মেলে।

জানা গিয়েছে, ওই সেনার বাবাও করোনা আক্রান্ত হওয়ায় তাঁকে লাদাখ হার্ট ফাউন্ডেশনে গত ২৯ ফেব্রুয়ারি থেকে কোয়ারান্টাইন করে রাখা হয়েছে৷ ৬ মার্চ তাঁর শরীরে করোনা ভাইরাস বা COVID-19 সংক্রমণের প্রমাণ মিলেছে। ওই সেনার রক্তের নমুনা পরীক্ষার রিপোর্ট ‘পজিটিভ’ বলেই জানা গিয়েছে৷ সেনার তরফে জানানো হয়েছে, ওই সেনা কর্মী নিজের কাজে খাতায় কলমে যোগদান করলেও, তাঁকে কোয়ারান্টাইন করেই রাখা হয়েছে। ওদিকে তাঁর বোন, স্ত্রী ও দুই সন্তানকেও করোনা আক্রান্ত সন্দেহে হাসপাতালের আইসোলেশন ওয়ার্ডে ভর্তি করে রাখা হয়েছে।

ওদিকে খবর মিলেছে, পুনা-র এক সামরিক ইনস্টিটিউটের এক সেনা আধিকারিকের শরীরেও করোনা ভাইরাস থাবা বসিয়েছে৷ তাঁর দেহেও ওই মারণ ভাইরাসের লক্ষণ দেখা দেওয়ায় তাঁকে কোয়ারান্টাইনে রাখা হয়েছে। তবে এখনও তাঁর রক্তের নমুনা পরীক্ষার রিপোর্ট এখনও আসেনি৷

Related articles

বেআইনিভাবে প্রশাসনের নাকের ডগাতেই চলছিল রমরমিয়ে কোচিং ক্লাস

চরম গাফিলতি! জ্বলছে বিল্ডিং কিন্তু পালানোর পথ নেই। নীচে নামার একমাত্র (Lucknow Fire Tragedy) সিঁড়ি ধোঁয়া ও আগুনের...

শ্যামাপ্রসাদের প্রয়াণ দিবসে জোড়়া কর্মসূচি, পূর্বতন ২ সরকারকে নিশানা মুখ্যমন্ত্রীর

মঙ্গলবার  সকালে শ্যামাপ্রসাদ মুখোপাধ্যায়ের  প্রয়ান দিবস উপলক্ষ্যে জোড়়া কর্মসূচিতে অংশ নিলেন মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী(Suvendu Adhikari )। প্রথমে ক্যাওড়াতলা...

৩ মাস ধরে নিখোঁজ, দুর্গাপুরের পড়ুয়া তরুণীর খোঁজ মিলল বিধাননগরে

তিন মাসেরও বেশি সময় ধরে নিখোঁজ, এদিকে মেয়ের খোঁজ পেতে তাঁর ছবি দেওয়া প্ল্যাকার্ড ঝুলিয়ে রাস্তায় ঘুরছিলেন অসুস্থ...

প্রয়াত বাংলা সাহিত্য ও ব্যাকরণের পথিকৃৎ লেখক কালীপদ চৌধুরী

প্রয়াত বাংলা সাহিত্য ও ব্যাকরণের পথিকৃৎ লেখক কালীপদ চৌধুরী(Kalipada Chowdhury )। মৃত্যুকালে তাঁর বয়স হয়েছিল ৯৪। পরিবার সূত্রে খবর,...