Monday, April 6, 2026

বিদেশে করোনায় আক্রান্ত ২৭৬ জন ভারতীয়, বিশ্বে মৃতের সংখ্যা ছাড়াল ৮ হাজার

Date:

Share post:

করোনা ত্রাসে আতঙ্কিত গোটা বিশ্ব। সারা বিশ্বে মৃত্যু হয়েছে ৮ হাজার ২২৮ জনের। আক্রান্ত হয়েছেন ২ লক্ষ ৩ হাজার ৬১৩ জন। ইতিমধ্যে বিদেশ থেকে দফায় দফায় বিমান পাঠিয়ে ভারতীয়দের উদ্ধার করা হয়েছে। কিন্তু তাতেও শেষ রক্ষা হল না। বিদেশে কমপক্ষে ২৭৬ জনের শরীরে কোভিড-১৯ ভাইরাস মিলেছে। ভারতে আক্রান্তের সংখ্যা ১৫২ জন। এখনও পর্যন্ত মৃত্যু হয়েছে ৩ জনের।

বুধবার লোকসভায় প্রশ্নোত্তর চলাকালীন বিদেশমন্ত্রকের প্রতিমন্ত্রী ভি মুরলীধরণ জানান, বিদেশে ২৭৬ জন ভারতীয় নভেল করোনায় আক্রান্ত হয়েছেন। যার মধ্যে ইরানে রয়েছেন ২৫৫ জন। ইতালিতে আটকে রয়েছে ৫ ভারতীয়। সংযুক্ত আরব আমিরশাহিতে আক্রান্ত ভারতীয়র সংখ্যা ১২। অন্যদিকে হংকং, কুয়েত, রোয়ান্ডা এবং শ্রীলঙ্কায় এক জন করে ভারতীয়র শরীরে করোনাভাইরাস মিলেছে। ইরানে করোনার জেরে ভয়াবহ পরিস্থিতি তৈরি হয়েছে।এখনও পর্যন্ত ৯৮৮ জনের মৃত্যু হয়েছে। আক্রান্তের সংখ্যা ১৬ হাজার ছাড়িয়ে গিয়েছে। ৪ দফায় বিমান পাঠিয়ে ইতিমধ্যে ৩৮৯ ভারতীয়কে উদ্ধার করা হয়েছে। মঙ্গলবার ইরান থেকে থেকে দেশে ফিরেছেন ৫৩ জন।

আরও পড়ুন-পাকিস্তানে বাড়ছে করোনা সংক্রমণ

Related articles

‘মমতা দিদি’র দেখানো পথে আবগারি দুর্নীতি মামলায় নিজেই সওয়াল করতে চলেছেন কেজরিওয়াল

মমতা দিদির দেখানো পথে হেঁটে এবার আবগারি দুর্নীতি মামলায় দিল্লি হাই কোর্টে (Delhi High Court) নিজেই  সওয়াল করতে...

কলকাতা নিয়ে পাকিস্তানের হুমকি: কেন মোদি বললেন না স্ট্রং অ্যাকশন হবে, জবাব দাবি মমতার

দেশের ব্যর্থ স্বরাষ্ট্র মন্ত্রকের কারণে এখনও দেশের মানুষের মনে পহেলগাম হামলার ক্ষত গদগদে। এক বছর না পেরোতেই ফের...

সপ্তাহের শুরুতেই ব্যাহত মেট্রো পরিষেবা! এমজি রোড স্টেশনে ঝাঁপ

সপ্তাহের শুরুর দিনে ব্যাহত মেট্রো (Kolkata metro Service) পরিষেবা। সোমবার সকাল ১১ টা ৩৫ নাগাদ এক যুবক এমজি...

১২৭০ কোটির চুক্তি! অরুণাচলের মুখ্যমন্ত্রীর বিরুদ্ধে সিবিআই তদন্তের নির্দেশ

সরকারি চুক্তি বণ্টন নিয়ে অরুণাচল প্রদেশের মুখ্যমন্ত্রী (Arunachal CM) পেমা খাণ্ডুর (Pema Khandu) বিরুদ্ধে অভিযোগের ভিত্তিতে সিবিআই তদন্তের...