Saturday, April 4, 2026

আমলার ছেলে করোনা আক্রান্ত, যুদ্ধকালীন তৎপরতায় সাফাই শুরু নবান্নে!

Date:

Share post:

করোনা আতঙ্কে কোনওরকম ঝুঁকি না নিয়ে যুদ্ধকালীন তৎপরতায় রাজ্য সরকারের সদর দফতর নবান্নকে জীবাণু মুক্ত করার কাজ (Disinfection) শুরু হয়েছে সকাল থেকে। নবান্নের বিভিন্ন তলায় ও লিফটকে জীবাণু মুক্ত করার কাজ চলছে। ইতিমধ্যেই বন্ধ করে দেওয়া হয়েছে নবান্নের আমলা  ১৯৯১ ব্যাচের WBCS অফিসার যার নাম ‘অ’ দিয়ে শুরু ঘর। নবান্নের ষষ্ঠ তলায় ৫১১ নম্বর ঘরে বসতেন তিনি। রাজ্যের স্বরাষ্ট্র দফতরে বিশেষ সচিব।

উল্লেখ্য, মঙ্গলবার রিপোর্ট আসতে দেখা যায়, তাঁর ছেলে COVID-19 ভাইরাসে আক্রান্ত। কলকাতায় প্রথম করোনা আক্রান্ত লন্ডন ফেরত ওই কিশোর। ছেলে মায়ের সঙ্গে নবান্নতে যেত বলে জানা গিয়েছে। তারপর অসুস্থ হলে ধরা পড়ে করোনা ভাইরাস পজিটিভ৷ তার লন্ডনের গার্লফ্রেন্ডের পজিটিভ মিলেছিলো দেখেই সে চলে আসে দেশে৷ বাইপাসের ধারে পঞ্চসায়র -এ “উপহার আবাসন”- এর বাসিন্দা এই পরিবার৷

এদিকে, নবান্ন সূত্রে খবর, ১৪তলা থেকে প্রতিটি ফ্লোর প্রথমে জীবাণুনাশক রাসায়নিক ও তারপর ফিনাইল দিয়ে পরিষ্কার করা হচ্ছে। লিফটের ফ্লোর, বিভিন্ন দরজার হাতলও একইভাবে পরিষ্কার করার কাজ শুরু হয়েছে। ৪টি দল পৃথকভাবে নবান্নকে জীবাণুমুক্ত করার কাজ করছে।

আরও পড়ুন-লন্ডনে শ্যুটিং বাতিল হওয়ায় শহরে ফিরলেন মিমি-জিৎ! কী বললেন অভিনেত্রী?

Related articles

মায়ানমারে ক্ষমতায় জুংটা: রাষ্ট্রপতি পদে শপথ সেনাপ্রধান মিন লাইংয়ের

সংসদীয় নির্বাচনে জিতে ফের মায়ানমারের ক্ষমতায় সামরিক দল জুংটা। শুক্রবার দেশের রাষ্ট্রপতি পদে শপথ নিলেন সামরিক প্রধান মিন...

রাহুলের মৃত্যু নিয়ে ম্যাজিক মোমেন্টসের উত্তরে সন্তুষ্ট নয় আর্টিস্টস ফোরাম,শনিতে FIR-র সিদ্ধান্ত

অভিনেতা রাহুলের মৃত্যুতে টলিউডের অন্যতম নামী প্রযোজনা সংস্থা ম্যাজিক মোমেন্টসের (magic moments) বিরুদ্ধে এফআইআর (FIR) করতে চলেছে আর্টিস্টস...

প্রবল ভূমিকম্প আফগানিস্তানে, কম্পন টের পেল কাশ্মীর

রাতের অন্ধকারে প্রবল ভূমিকম্পে কেঁপে উঠল প্রতিবেশী দেশ আফগানিস্তান। একে যুদ্ধবিধ্বস্ত আফগানিস্তানে (Afghanistan) প্রায় প্রতিদিন মৃত্যু মিছিল লেগে...

পূর্ব ভারতে প্রথম উচ্চ-ক্ষমতা সম্পন্ন ক্যামেরায় পোষ্যদের কানের ভিতর পরীক্ষা AHPL-এ

পূর্ব ভারতে প্রথম পোষ্যদের জন্য সফলভাবে অ্যাডভান্সড ভিডিও অটোস্কোপি/অরাল এন্ডোস্কোপি চালু করেছে অ্যানিমেল হেলথ প্যাথলজি ল্যাব (AHPL)। একের...