Monday, May 25, 2026

লন্ডনে শ্যুটিং বাতিল হওয়ায় শহরে ফিরলেন মিমি-জিৎ! কী বললেন অভিনেত্রী?

Date:

Share post:

ইংল্যান্ডে শ্যুটিং করতে গিয়েছিলেন অভিনেতা জিৎ এবং অভিনেত্রী মিমি চক্রবর্তী। অনেক আগে থেকেই তাঁদের এই সিডিউল ঠিক ছিল। কিন্তু করোনার জেরে শ্যুটিং বাতিল হয়ে যাওয়ার পর আজ, বুধবার সকালে কলকাতায় ফিরলেন দু’জনেই। তাঁরা সতর্ক। তাঁরা চান না তাঁদের থেকে কারও কোনও সমস্যা হয়। লন্ডন থেকে ফিরেই ‘সেল্ফ আইসোলেশন’ -এ থাকার সিদ্ধান্ত নিয়েছেন অভিনেত্রী মিমি চক্রবর্তী ও জিৎ। করোনাভাইরাসের কারণেই লন্ডনে শুটিং বাকি রেখেই কলকাতায় ফিরেন দুজনে। বুধবার সকাল ৯টা ১৫ নাগাদ বিমানবন্দরে নামার পরেই এয়ারপোর্ট কর্তৃপক্ষের করোনা সংক্রান্ত সব ধরনের পরীক্ষার মুখোমুখি হতে হয় তাঁদের। তবে, প্রাথমিকভাবে তাঁদের দুজনের কারও শরীরে কোভিড-১৯-এর কোনও চিহ্ন মেলেনি।
তবে, বিমানবন্দর থেকে বেরিয়ে সংবাদ মাধ্যমে মিমি ও জিৎ জানান, সরকারি নিয়ম মেনে বাড়িতেই কিছু দিনের জন্য ‘সেল্ফ আইসোলেশন’ -এ থাকার সিদ্ধান্ত নিয়েছেন তাঁরা। মিমি চক্রবর্তী জানান, বাড়িতে তাঁর বয়স্ক বাবা রয়েছেন। পরিবারের কথা ভেবেই তিনি বাড়িতে নিজেকে আইসোলেশনে রাখবেন। সামাজিক কারণেও এই সিদ্ধান্ত বলে জানান মিমি।
জিৎ-এর বাড়িতেও রয়েছে তাঁর ছোট্ট মেয়ে। পরিবার ও পরিবেশের কথা ভেবেই এই সিদ্ধান্ত জিতেরও।

আরও পড়ুন-করোনাভাইরাসের সংক্রমণ ছড়িয়ে পড়া আটকাতে একাধিক ট্রেন বাতিল করল রেল

Related articles

আক্রান্ত কর্মীদের পাশে থাকার বার্তা! ইদের পরেই পথে নামছেন মমতা 

আক্রান্ত নেতা-কর্মীদের পাশে দাঁড়াতে ইদের পরেই এবার সশরীরে ময়দানে নামছেন তৃণমূল নেত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। সোমবার কালীঘাটের বাসভবনে উত্তর...

কাজে যোগ দেওয়ার ৪ দিনের মধ্যেই কারখানায় শ্রমিকের দেহ উদ্ধার, তদন্তে হোমিসাইড শাখা

কারখানার ভিতর এক শ্রমিকের রক্তাক্ত দেহ উদ্ধারকে ঘিরে তীব্র চাঞ্চল্য ছড়ায়। ঘটনাটি ঘটেছে উত্তর কলকাতার (Maniktala area of...

অভিনয়ের রাজকীয় স্বীকৃতি! পদ্মশ্রী পুরস্কারে সম্মানিত অভিনেতা প্রসেনজিৎ চট্টোপাধ্যায়

দীর্ঘ প্রতীক্ষার পর রাষ্ট্রীয় স্বীকৃতি পেলেন অভিনেতা প্রসেনজিৎ চট্টোপাধ্যায়। সোমবার রাষ্ট্রপতি ভবনের গণতন্ত্র মণ্ডপে আয়োজিত প্রথম ‘সিভিল ইনভেস্টিচার...

নজরে ইয়ালাম, স্পেনের বিশ্বকাপ দলে ব্রাত্য রিয়াল ফুটবলাররা

২০২৬ বিশ্বকাপের(FIFA World Cup )জন্য ঘোষিত হল স্পেনের( Spain) দল। রিয়াল মাদ্রিদ (Real Madrid) থেকে একজন ফুটবলারও সুযোগ...