Friday, June 26, 2026

করোনা সতর্কতা : ৬ মাসের রেশন তোলা যাবে, ঘোষণা কেন্দ্রের

Date:

Share post:

গোটা বিশ্বে লাফিয়ে লাফিয়ে বাড়ছে করোনা আক্রান্তের সংখ্যা। এখনও পর্যন্ত ভারতে এই ভাইরাসে আক্রান্তের সংখ্যা ১৭১ জন। মৃত্যু হয়েছে ৩ জনের। এমন সঙ্কটের মাঝেই চলছে কালোবাজারি। এখন সাধারণ মানুষ রেশনে টান পড়ার আশঙ্কাও করছেন।

কেন্দ্রীয় খাদ্য ও গণবণ্টন মন্ত্রী রামবিলাস পাসোয়ান জানিয়েছেন, এখন থেকে রেশনে একসঙ্গে ৬ মাসের রেশন তোলা যাবে। দেশের ৭৫ কোটি মানুষ গণবণ্টন পদ্ধতির মধ্যে পড়েন। এবার থেকে তাঁরা চাইলে ৬ মাসের রেশন একসঙ্গে তুলে নিতে পারবেন। এই ব্যাপারে রাজ্যসরকারগুলির কাছে নির্দেশ পাঠানো হচ্ছে।

এতদিন ২ মাসের রেশন একসঙ্গে তুলে রাখার নিয়ম ছিল। তবে করোনা সতর্কতায় এই সময় বড়িয়ে ৬ মাস করা হয়েছে। বুধবার এই ঘোষণা করেন কেন্দ্রীয় খাদ্য ও গণবণ্টন মন্ত্রী রামবিলাস পাসোয়ান।

আরও পড়ুন-স্টেজ থ্রি’ সংক্রমণের আশঙ্কা দেখা দিলে রাজ্যে প্রয়োজনে ‘Local Lockdown’

Related articles

নবান্নে কাকলি-শতাব্দী-সুদীপ: শুভেন্দু-সাক্ষাতে কী কথা!

তৃণমূলে বিক্ষোভ দেখিয়ে কমপক্ষে ১৯জন সাংসদ নিয়ে এনসিপিআই-তে যোগ দিয়েছেন বর্ষীয়ান সাংসদ কাকলি ঘোষদস্তিদার (Kakoli Ghoshdastidar। জানিয়েছেন তাঁরা...

নেই হাজিরা, মামলা নিষ্পত্তিতে অনীহা, নতুন সরকারের আইনজীবী প্যানেল নিয়ে ক্ষুব্ধ হাইকোর্ট

রাজ্যে ক্ষমতার পালাবদলের পর এবার নতুন সরকারের সরকারি আইনজীবী প্যানেল নিয়ে তীব্র অসন্তোষ প্রকাশ করল কলকাতা হাইকোর্ট। আদালতে...

ধান্দাবাজরা চলে গিয়েছে! আসল সম্পদ কর্মীরাই, তৃণমূলই থাকবে: বার্তা নেত্রীর

যারা চলে গিয়েছে যেতে দিন। নিজেকে আর পরিবার বাঁচাতে ধান্দাবাজরা বিজেপির সঙ্গে হাত মিলিয়েছে। কিন্তু যাদের ঘাম-রক্ত-পরিশ্রম-আত্মত্যাগের বিনিময়ে...

দিদির সঙ্গেই আছি, থাকব! দুর্যোগ উড়িয়ে শপথ জেলা তৃণমূলের কর্মিসভায় 

বৃহস্পতিবার দুপুর থেকে বজ্রবিদ্যুৎ সহ প্রবল দুর্যোগ শহরজুড়ে। জল থইথই অবস্থা সর্বত্র। এই দুর্যোগের মধ্যেও ভিড়ে উপচে পড়ল...