Monday, April 6, 2026

ভোগ বিতরণ ও অঞ্জলিতে নিষেধাজ্ঞা কোচবিহারের মদনমোহন বাড়িতে

Date:

Share post:

কোচবিহারেও করোনার জেরে বাড়ছে আতঙ্ক। বড় জমায়েত থেকে বিরত থাকার নির্দেশ দেওয়া হয়েছে। এর জন্য কোচবিহার জেলা প্রশাসন, মদনমোহন বাড়িতে অঞ্জলি ও ভোগ নিবেদন এর উপরে নিষেধাজ্ঞা জারি করা হয়েছে। করোনা সংক্রমণ রুখতে বিশেষ নজর দেওয়া হয়েছে। ভক্ত সমাগমের উপরে নিয়ন্ত্রণ আনতে এই সিদ্ধান্ত বলে জানান সদর মহকুমাশাসক সঞ্জয় পাল। মদনমোহন বাড়িতে রোজই কমপক্ষে ৫০০জন ভক্তের সমাগম ঘটে। মদনমোহনকে প্রতিদিন ভোগের পাশাপাশি ভক্তরাও ভোগ নিবেদন করতেন।

তবে এই সময় সুরক্ষার কথা মাথায় রেখে ভোগের পাশাপাশি, অঞ্জলির উপরেও নিষেধাজ্ঞা জারি করা হয়েছে। বৃহস্পতিবার থেকেই এই নির্দেশিকা কার্যকর করা হয়েছে। এই সিদ্ধান্ত জানিয়ে দেওয়া হয়েছে দেবত্র ট্রাস্ট বোর্ডের সদস্য প্রসেনজিৎ বর্মন ও দেবোত্তর ট্রাস্ট বোর্ডের সেক্রেটারি সুপর্ণা বিশ্বাসকে।

আরও পড়ুন-করোনা আতঙ্ক: বন্ধ দাঁতের চিকিৎসা

Related articles

“মেয়েদের গায়ে হাত দিলে… ঝাঁটাই দাওয়াই”: ভোট নষ্ট রুখতে কী পরামর্শ মমতার

বিজেপি ভোটের দিন রাজ্যের গোলমাল বাঁধাতে পারে। সোমবার নদিয়ায় দলীয় প্রার্থীদের সভা থেকে সবাইকে সতর্ক করলেন সেই তৃণমূল...

রাজ্যসভায় শপথ : চার তৃণমূল সাংসদের যাত্রা শুরু

রাজ্যসভার অধিবেশনে এবার বিজেপি বিরোধী সুর চড়ানোর জন্য তৃণমূল কংগ্রেসের নতুন তিন যোদ্ধা। সোমবার থেকেই শপথ গ্রহণ করে...

IPL: নাইট শিবিরে সুখবর! পাঞ্জাব ম্যাচের আগেই কলকাতায় হর্ষিত

আইপিএলের (IPL) শুরুতেই পেস বোলিং নিয়ে সমস্যায় পড়েছে কেকেআর(KKR)। ক্যামেরন গ্রিন বোলিং করতে পারছেন না, পাথিরানা কবে আসবেন...

সারাদিনে কী খান? ডায়েট চার্ট প্রকাশ করলেন খোদ তৃণমূল সুপ্রিমো

অফুরন্ত এনার্জি। তাঁর সঙ্গে হেঁটে তাল রাখতে পারেন না অনেকেই। নির্বাচনী প্রচারে রাজ্যের উত্তর থেকে দক্ষিণে ঝোড়ো প্রচার...