Wednesday, June 24, 2026

করোনা আতঙ্ক: একাধিক নিষেধাজ্ঞা জারি দিঘায়

Date:

Share post:

করোনা আতঙ্কে একাধিক নিষেধাজ্ঞা জারি করা হল দিঘায়। সমুদ্র স্নান নিষিদ্ধ করা হয়েছে দিঘায়। নিষেধাজ্ঞা জারি হয়েছে পিকনিকেও। সমুদ্রের ধারে একসঙ্গে ঘোরা ফেরাও বন্ধ করতে বলা হয়েছে পর্যটকদের।

সার বছরই পর্যটকদের ভিড় দেখা যায় দিঘায়। এই রাজ্যে সহ ভিনরাজ্য থেকে আসা পর্যটকও আসেন দিঘায়। করোনার জেরে ঝুঁকি একটা থেকেই যাচ্ছে। অন্যদিকে সমুদ্র স্নানে নিষেধাজ্ঞা জারির পাশাপাশি বাধানিষেধ আরোপ হল মৎসজীবিদেরও মাছ ধরার ক্ষেত্রেও। দিঘা থেকে মোহনায় মাছ ধরতে যাওয়া প্রায় দু-হাজার ট্রলারকে ফিসিং বন্ধ করতে বলা হয়েছে ইতিমধ্যে। বহিরাগতদের ব্যাপারে নজরদারি চালানোর নির্দেশ দেওয়া হয়েছে পঞ্চায়েতগুলিকে। বৃহস্পতিবার থেকে এই নিষেধাজ্ঞা লাগু করা হয়েছে। পূর্ব মেদিনীপুরের জেলাশাসক পার্থ ঘোষ জানান, ‘‘করোনাভাইরাসের সংক্রমণ রুখতেই এই পদক্ষেপ করা হল। মাইক নিয়ে দিঘার সমুদ্র সৈকতে এ ব্যাপারে  প্রচার চালানো হচ্ছে।’’

আরও পড়ুন-বেআইনি পণ্য মজুত ও গুজব ছড়ালে কড়া ব্যবস্থার নির্দেশ মুখ্যমন্ত্রীর

Related articles

সোনা পাপ্পুর পরিবারের সদস্যদের ইডি তলব

জমি দখল,তোলাবাজি মামলায় এবার সোনা পাপ্পুর (Sona Pappu) পরিবারের সদস্যদের তলব করল কেন্দ্রীয় সংস্থা। পাশাপাশি কলকাতা পুলিশের প্রাক্তন...

এবার বিধানসভার BA কমিটিতে নেই মমতাপন্থী তৃণমূল বিধায়কদের নাম!

বিজনেস অ্যাডভাইজারি কমিটিতেও (Business Advisory Committee) ঋতব্রতপন্থী বিধায়করা। নাম নেই মমতাপন্থী বিধায়কদের নাম। এমনকী নাম রয়েছে বাম (Left)-কংগ্রেস...

তারাতলায় নির্মীয়মান গোডাউনের ছাদ ভেঙে মর্মান্তিক দুর্ঘটনা, ঘটনাস্থলে মন্ত্রী ইন্দ্রনীল – অগ্নিমিত্রা

বুধবার দুপুরে তারাতলার নির্মীয়মান গোডাউনের ছাদের একাংশ ভেঙে পড়ে দুর্ঘটনা। গুদাম তৈরির কাজ করছিলেন অন্তত ৫০-৬০ জন শ্রমিক।...

মিড ডে মিলের দায়িত্ব কেন বেসরকারি ধর্মীয় সংস্থাকে? শিক্ষাতেও কি গৈরিকীকরণ?

স্কুলছুট কমাতে ও পড়ুয়াদের পাতে পুষ্টি জোগাতে মিড ডে মিল (Mid-day Meal) চালু করেছিল মমতা বন্দ্যোপাধ্যায়ের (Mamata Banerjee)...