Wednesday, June 24, 2026

আর আইনি পথ খোলা নেই, আগামিকাল ভোরেই ৪ দোষীর ফাঁসি, জানাল পাটিয়ালা হাউজ কোর্ট

Date:

Share post:

আর পিছনোর প্রশ্ন নেই, শুক্রবার ভোর সাড়ে পাঁচটায় ফাঁসি হচ্ছে নির্ভয়াকাণ্ডের ৪ ধর্ষকের অক্ষয় ঠাকুর সিং, পবন গুপ্ত, বিনয় শর্মা ও মুকেশ সিংয়ের- জানাল দিল্লি পাটিয়ালা হাউস কোর্ট। যদিও ৪দোষীর একের পর এক আর্জি ঘিরে দিনভর টানাপোড়েন চলে। তবে দিনের শেষে কোনও আবেদনই গৃহীত হয়নি। বিকেলেই পাতিয়ালা হাউজকোর্ট জানিয়ে দেয়, তিহার জেলে ২০মার্চ ভোর সাড়ে পাঁচটায় ফাঁসি হচ্ছে।

এর আগে ৩বার মৃত্যু পরোয়ানা জারির করেও তা পিছিয়ে গিয়েছে। চতুর্থ পরোয়ানা অনুযায়ী শুক্রবার ৪ দোষীর ফাঁসি কার্যকরের আগের দিন অর্থাৎ বৃহস্পতিবার পর্যন্তও দোলাচল ছিল। এদিনই পবন গুপ্তের আর্জি খারিজ করেছে সুপ্রিম কোর্ট। ২০১২ সালের ডিসেম্বরে অপরাধের সময় সে নাবালক ছিল বলে সে দাবি করে। তাই জুভেনাইল আইন অনুযায়ী বিচারের আর্জি জানায় সে। কিন্তু সেই আর্জি খারিজ করেছে সুপ্রিম কোর্ট। এরপরে, পাটিয়ালা হাউজ কোর্ট পরোয়ানা জারি করে জানিয়ে দেওয়ায় ফাঁসি কার্যকর নিশ্চিত বলে মনে করছে আইনজ্ঞ মহল।

 

Related articles

তারাতলা দুর্ঘটনায় একাধিক মৃত্যু, উদ্ধারে সেনা- দমকল -বিপর্যয় বাহিনী

তারাতলায় হাইড রোডে ব্র্রেসব্রিজ ট্রান্সপোর্ট ডিপোর কাছে বিখ্যাত ব্যাটারি সংস্থার নির্মীয়মান গোডাউনের ছাদ ভেঙে পড়ার ঘটনায় একের পর...

সোনা পাপ্পুর পরিবারের সদস্যদের ইডি তলব

জমি দখল,তোলাবাজি মামলায় এবার সোনা পাপ্পুর (Sona Pappu) পরিবারের সদস্যদের তলব করল কেন্দ্রীয় সংস্থা। পাশাপাশি কলকাতা পুলিশের প্রাক্তন...

এবার বিধানসভার BA কমিটিতে নেই মমতাপন্থী তৃণমূল বিধায়কদের নাম!

বিজনেস অ্যাডভাইজারি কমিটিতেও (Business Advisory Committee) ঋতব্রতপন্থী বিধায়করা। নাম নেই মমতাপন্থী বিধায়কদের নাম। এমনকী নাম রয়েছে বাম (Left)-কংগ্রেস...

তারাতলায় নির্মীয়মান গোডাউনের ছাদ ভেঙে মর্মান্তিক দুর্ঘটনা, ঘটনাস্থলে মন্ত্রী ইন্দ্রনীল – অগ্নিমিত্রা

বুধবার দুপুরে তারাতলার নির্মীয়মান গোডাউনের ছাদের একাংশ ভেঙে পড়ে দুর্ঘটনা। গুদাম তৈরির কাজ করছিলেন অন্তত ৫০-৬০ জন শ্রমিক।...