Monday, March 30, 2026

প্রবল হট্টগোল, তীব্র কটাক্ষের মাঝেই শপথ নিলেন রঞ্জন গগৈ

Date:

Share post:

প্রবল হট্টগোল, তীব্র কটাক্ষ আর ওয়াক আউটের মধ্যেই শেষ পর্যন্ত রাজ্যসভার সাংসদ হিসেবে বৃহস্পতিবার শপথ নিলেন দেশের প্রাক্তন প্রধান বিচারপতি রঞ্জন গগৈ। গগৈ শপথ নেওয়ার পরেই কংগ্রেসের নেতৃত্বে রাজ্যসভা থেকে ওয়াকআউট করে একাধিক বিরোধী দল।

২০১৯ সালের নভেম্বর মাসে সুপ্রিম কোর্টের প্রধান বিচারপতির পদ থেকে অবসর নেন রঞ্জন গগৈ। তার ঠিক ৪ মাসের মাথায় ২০২০ সালের ১৬ মার্চ তাঁর নাম রাজ্যসভার সাংসদ হিসেবে ঘোষণা করেন রাষ্ট্রপতি রামনাথ কোবিন্দ৷ আর তারপরই দেশজুড়ে শুরু হয়ে যায় গগৈ-কটাক্ষ। রাষ্ট্রপতির ঘোষণার পর এই বিজ্ঞপ্তি খারিজ করার আর্জি নিয়ে আদালতেও গিয়েছেন এক সমাজকর্মী ৷
গগৈয়ের নিয়োগের বিরোধিতা করে একাধিক আইনি প্রশ্ন তুলছেন দেশের শীর্ষ আদালতের প্রাক্তণ বিচারপতিরা৷ প্রশ্ন তুলছে বিরোধীরাও৷
গগৈ সাংবাদিকদের বলেছেন, “ শপথ নেওয়ার পরেই বলবো সব কথা৷ কেন রাষ্ট্রপতির দেওয়া এই প্রস্তাব গ্রহণ করেছি, বলব সে কথাও।”

আরও পড়ুন-আগামিকালই ফাঁসি কার্যকর নির্ভয়াকাণ্ডের ৪ অপরাধীর! নজর সারা দেশের

Related articles

দক্ষিণবঙ্গের ৯ সাংগঠনিক জেলায় নির্বাচনী কমিটি ঘোষণা তৃণমূলের 

বিধানসভা নির্বাচনে রাজ্যের বিভিন্ন সাংগঠনিক জেলার নির্বাচনী কমিটি ঘোষণা করল তৃণমূল কংগ্রেস। রবিবার দলের তরফে একসঙ্গে দক্ষিণবঙ্গের ৯টি...

১৮ লক্ষ নাম বাদ পড়ার ইঙ্গিত! চতুর্থ সাপ্লিমেন্টারি তালিকা ঘিরে তুঙ্গে জল্পনা 

ভোটার তালিকার বিশেষ নিবিড় সংশোধনী প্রক্রিয়ার গতিপ্রকৃতি নিয়ে ফের চর্চা শুরু হল প্রশাসনিক ও রাজনৈতিক মহলে। রবিবার এই...

প্রার্থী নিয়ে ফ্লপ শো: বিজেপির নিচুতলার কর্মীদের প্রশ্নের মুখে শীর্ষ নেতৃত্ব

দখল হয়েই গিয়েছে বাংলা। অথচ এখনও ২৯৪ আসনে প্রার্থীই ঘোষণা করতে পারল না বিজেপি। পরিস্থিতি এমন যে বারবার...

গ্যাস অমিল ডবল ইঞ্জিন মহারাষ্ট্রে: লাইনে দাঁড়িয়ে মৃত বৃদ্ধ

রান্নার গ্যাসে ঘাটতি নেই বলে বারবার দাবি করেছেন কেন্দ্রীয় পেট্রোলিয়াম মন্ত্রী হরদীপ সিং পুরী। শনিবার সেই বিজেপি শাসিত...