Wednesday, April 1, 2026

ফাঁসির আগে মধ্যরাতে আদালতে ফের একপ্রস্থ নাটক নির্ভয়া গণধর্ষণ কাণ্ডের চার আসামীর

Date:

Share post:

আজ ভোরে ফাঁসি হচ্ছেই। কিন্তু কয়েক ঘণ্টা আগে ফের নতুন নাটকের পর্ব তৈরি হল দিল্লির আদালতে।
ফাঁসির কয়েক ঘণ্টা আগে নতুন করে সাজা রদের আর্জি নিয়ে দেশের শীর্ষ আদালতের দ্বারস্থ হয়েছেন নির্ভয়া গণধর্ষণ কাণ্ডের চার দোষী। মাঝরাতেই সুপ্রিম কোর্টের রেজিস্ট্রারের বাড়িতে পৌঁছলেন নির্ভয়া দোষীদের আইনজীবী এপি সিং।
নির্ভয়া অপরাধীদের ফাঁসির আগে টানটান উত্তেজনা, মধ্যরাতে আদালতে নাটক।
রাত ০৩টে ৩৯ মিনিটে – রাষ্ট্রপতির ক্ষমাভিক্ষার আর্জি খারিজ করার বিরুদ্ধে পবনের চ্যালেঞ্জকে মান্যতা দিল না সুপ্রিম কোর্ট। ঘোষণা করল, আর দু’ঘণ্টা পরে, ঠিক সাড়ে পাঁচটাতেই ফাঁসি হবে।
রাত ০৩ টে ৪৯ মিনিটে  অপরাধীদের আইনজীবী আদালতে আবেদন জানালেন, ফাঁসির আগে যেন পরিবারের সদস্যদের সঙ্গে ৫-১০ মিনিটের জন্য দেখা করার অনুমতি পায় অপরাধীরা।
রাত ০৩ টে ৫৩ মিনিটে  সলিসিটর জেনারেল তুষার মেহতা জানিয়ে দিলেন, অনুমতি মিলবে না পরিবারের সঙ্গে দেখা করার। তেমনটা আইনত করা যায় না।
রাত ০৩ টে ৫৫ মিনিটে লক করে দেওয়া হল তিহাড় জেল। শুরু হল ফাঁসির প্রস্তুতি।
ভোর ০৪ টে – ঘুম থেকে তোলা হল অপরাধীদের। নিয়ে যাওয়া হল স্নান করানোর জন্য। এখন শুধুমাত্র শুরু হয়ে গিয়েছে ফাঁসির কাউন্টডাউন।
২০১২সালের ১৬ ডিসেম্বর দিল্লির রাস্তায় চলন্ত বাসে এক ২৩ বছরের ছাত্রীকে গণধর্ষণের অপরাধে অক্ষয় ঠাকুর (৩১), পবন গুপ্তা (২৫), বিনয় শর্মা (২৬) এবং মুকেশ সিং (৩২)-এর ফাঁসির সাজা ঘোষণা হয়েছে। এর আগে তিন বার মৃত্যু পরোয়ানা জারি হলেও আইনি জটিলতায় তা কার্যকর হয়নি।বৃহস্পতিবার পাবলিক প্রসিকিউটর ইরফান অহমেদ জানান, কোনও রকমের আইনি আবেদন মুলতুবি নেই। পবন এবং অক্ষয়ের দ্বিতীয় প্রাণভিক্ষার আর্জি খারিজ করে দিয়েছেন স্বয়ং রাষ্ট্রপতি।
তিনি বলেন, আর কোনো বিকল্প আইনি পথ খোলা নেই দোষীদের জন্য। আমার বন্ধু (অপরাধীদের আইনজীবী) এর পরেও একশোটি আবেদন করতে পারেন। কিন্তু তাতে কোনও আইনি সহায়তা মিলবে না।

Related articles

আর দু-এক টাকা নয়, বুধবার থেকেই এক লাফে ২১৮ টাকা বাড়ছে বাণিজ্যিক গ্যাসের দাম

প্রতিদিন সবার অলক্ষ্যে দু-এক টাকা করে বাড়ছিল দাম। তবে আর কোনও রাখ-ঢাক নয়। এবার বাণিজ্যিক গ্যাসের (commercial LPG)...

নির্বাচনী কাজের প্রবল চাপ, অবসাদে বিষ খেয়ে আত্মহত্যা AERO-র 

ভোটের মুখে ফের এক সরকারি কর্মীর অস্বাভাবিক মৃত্যুকে কেন্দ্র করে তীব্র চাঞ্চল্য ছড়াল শহরে। মৃতার নাম মালবিকা রায়...

ভোটকর্মী নিগ্রহ-কাণ্ড: কড়া পদক্ষেপ কমিশনের, সাসপেন্ড হাঁসখালির বিডিও

ভোটকর্মীকে মারধর এবং নির্বাচন বিধি লঙ্ঘনের অভিযোগে কড়া পদক্ষেপ নিল নির্বাচন কমিশন। নদিয়ার হাঁসখালির বিডিও সায়ন্তন ভট্টাচার্যকে সাসপেন্ড...

শিক্ষকদের বকেয়া ডিএ মেটাতে তৎপর অর্থ দফতর: বুধবার জরুরি বৈঠক

এপ্রিলের মধ্যেই বকেয়া ডিএ কর্মীদের নির্দিষ্ট নিয়মে মিটিয়ে দেওয়া নিয়ে যে সিদ্ধান্ত রাজ্য সরকার নিয়েছিল, তাতে একের পর...