Wednesday, April 8, 2026

মোহনবাগানের আই লিগ ঠেকাতে চিঠি ইস্টবেঙ্গলের

Date:

Share post:

মাঠে খেলে তো আর আই লিগ জেতা হল না। এখন তাই অন্যের সাফল্য ঠেকাতে মাঠের বাইরের খেলা শুরু করেছে ইস্টবেঙ্গল।
মোহনবাগান ইতিমধ্যেই চ্যাম্পিয়ন হয়ে যাওয়ায় অভিনন্দন জানিয়ে চিঠি দিয়েছে এএফসি। সূত্রের খবর, ইস্টবেঙ্গল সচিব কল্যাণ মজুমদার এএফসিকে চিঠি লিখে বলেছেন যেহেতু আই লিগ শেষ হয় নি, তাই যেন মোহনবাগানকে চ্যাম্পিয়ন বলা না হয়। ইস্টবেঙ্গলের অঙ্কটা হাস্যকর। লিগ টেবিলে মোহনবাগানকে ছোঁয়া যাবে না ঠিকই; কিন্তু মোহনবাগান যদি বাকি ম্যাচে কাউকে ওয়াকওভার দেয়, তাহলে পয়েন্ট কাটা যেতে পারে। তখন তো মোহনবাগানকে টপকে যাওয়া যাবে !!! এআইএফএফ সভাপতিকেও লেখা হয়েছে আই লিগ শেষের আগে যেন মোহনবাগানকে জয়ী ঘোষণা না করা হয়।

ইস্টবেঙ্গল কর্তাদের এখন ‘ধন্যি মেয়ে’র জহর রায়ের সঙ্গে তুলনা করা হচ্ছে। জহরের টিমকে গোহারা হারানোর পর উত্তমকুমার জেতা শিল্ড নাটকীয়ভাবে জহর রায়ের হাতেই দিয়ে চলে গেছিলেন। তখন জহর সগর্বে বলেছিলেন,” বলেছিলাম না, শিল্ড আমি গ্রামের বাইরে যেতে দেব না!” ময়দানে রসিকতা, ইস্টবেঙ্গলে এখন জহর রায়দের ভিড় বেড়েছে।

Related articles

আজ ভবানীপুরের প্রার্থী হিসেবে মনোনয়ন পেশ করবেন মমতা, কালীঘাট থেকে বর্ণাঢ্য মিছিল

ছাব্বিশের বিধানসভা নির্বাচনে হাইভোল্টেজ ভবানীপুর কেন্দ্রের প্রার্থী (Bhawanipur Assembly) হিসেবে বুধবার মনোনয়ন জমা দিতে যাবেন মমতা বন্দ্যোপাধ্যায় (Mamata...

রাজনৈতিক কাজে যুক্ত থাকলেই কড়া ব্যবস্থা, শাস্তির হুঁশিয়ারি মুখ্যসচিবের

আসন্ন বিধানসভা নির্বাচনে স্বচ্ছতা বজায় রাখতে এবং সরকারি কর্মীদের নিরপেক্ষতা নিশ্চিত করতে নজিরবিহীন পদক্ষেপ করল রাজ্য প্রশাসন। সরকারি...

দাঁড়িয়ে থাকা বিমানে ধাক্কা গাড়ির! যাত্রী নিরাপত্তায় বড়সড় প্রশ্ন কলকাতা বিমানবন্দরে

অসামরিক বিমান পরিবহনের রাশ এখনও কতটা আলগা কেন্দ্রের বিমান মন্ত্রকের, ফের একবার প্রমাণ পাওয়া গেল। এবার বড়সড় দুর্ঘটনার...

পাত পেড়ে খেয়েছিলেন অমিত শাহ, এবার সেই বিশ্বাস পরিবার বাদ ভোটার তালিকা থেকে!

নির্বাচনে দিল্লি থেকে পরিযায়ী পাখির মতো আসেন বিজেপির নেতারা। চূড়ান্ত বাঙালি প্রেম দেখানোর খেলা চলে কয়েক মাস। আদতে...