Thursday, June 25, 2026

পিকে-এর প্রয়াণে শোকবার্তায় এ কী লিখলেন প্রসেনজিৎ!

Date:

Share post:

কিংবদন্তি ফুটবলার পিকে ব্যানার্জি মৃত্যুতে শোকাহত বাংলার ক্রীড়ামহল। বর্ণময় চরিত্রের এই বিখ্যাত ফুটবলারের মৃত্যুতে শোক প্রকাশ করেছেন সব মহলের মানুষ। সেই তালিকায় খেলোয়াড়দের পাশাপাশি রয়েছেন রাজনৈতিক ব্যক্তিত্ব অথবা শিল্পী-সাহিত্যিকরাও। আর এই পরিস্থিতিতে দক্ষিণ আফ্রিকা থেকে সদ্য ফেরা প্রসেনজিৎ চট্টোপাধ্যায় পিকে-কে শ্রদ্ধা জানিয়েছেন। কিন্তু নিজের টুইটার হ্যান্ডেলে এটা কী লিখলেন বলিউডের বুম্বাদা! সেখানে শ্রদ্ধা জানাতে গিয়ে প্রসেনজিৎ চট্টোপাধ্যায় পিকে ব্যানার্জিকে লিখলেন ‘পিকে মুখার্জি’। প্রদীপ কুমার বন্দ্যোপাধ্যায়  নামে তেমন পরিচিত ছিলেন না তিনি। ময়দানে সবাই তাঁকে পিকে অথবা পিকে ব্যানার্জি বলেই জানত। ঘনিষ্ঠদের কাছে তিনি ছিলেন “প্রদীপ দা’। কিন্তু সেই কিংবদন্তি ফুটবলারের পদবিটাই সটান বদলে ‘মুখার্জি’ কী করে করে দিলেন প্রসেনজিৎ? তা নিয়ে একটু ধন্দে নেটিজেনরা। আপাতত নিজেকে হোম আইসোলেশন রাখবেন বলে বিমানবন্দরে নেমেই ঘোষণা করেছিলেন টলিউডের এই মহাতারকা। সেই কারণেই বোধহয় পিকে ব্যানার্জি ‘মুখার্জি” হয়ে যাওয়া নিয়ে এখনও তাঁর প্রতিক্রিয়া পায়নি সংবাদমাধ্যম।

Related articles

নির্মাণ বন্ধে শ্রমিকদের কী হবে? বিধানসভার করিডরে শুভেন্দুকে প্রশ্ন কুণালের 

তারাতলা গুদাম বিপর্যয়ের পরে কলকাতা পুর-এলাকার সমস্ত নির্মাণকাজ বন্ধের নির্দেশ দিয়েছেন রাজ্যের মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী (Suvendu Adhikari)। বৃহস্পতিবার...

ভয়াবহ বাস দুর্ঘটনা খাস কলকাতায়, মৃত দুই বাইক আরোহী

খাস কলকাতার বুকে ফের বাস দুর্ঘটনা। ঘাতক বাসটি হল L238। বারাসাত থেকে হাওড়াগামী বাসের ধাক্কায় এর আগেও বহু...

তারাতলা কাণ্ডে আটক ফিরহাদ হাকিমের প্রাক্তন ওএসডি কালীচরণ

কলকাতা পুরসভার প্রাক্তন মেয়র ফিরহাদ হাকিমের ওএসডি-র দায়িত্বে থাকা কালীচরণ বন্দ্যোপাধ্যায়কে আটক করল তারাতলা কাণ্ডে গঠিত বিশেষ তদন্তকারী...

অন্নপূর্ণা ভাণ্ডার ‘সর্বজনীন’ নয়! বিধানসভায় স্পষ্ট স্বীকারোক্তি অর্থমন্ত্রীর

রাজ্য বিধানসভায় বাজেটের জবাবি ভাষণে এক তাৎপর্যপূর্ণ মন্তব্য করলেন অর্থমন্ত্রী স্বপন দাশগুপ্ত। তিনি স্পষ্ট জানিয়ে দিলেন, নতুন অন্নপূর্ণা...