Monday, April 6, 2026

বিকেল পাঁচটা: আবেগের শব্দে গর্জে উঠল বাংলা

Date:

Share post:

সব পন্ডিতদের বাচালতাকে প্রত্যাখ্যান করে রবিবার বিকেল পাঁচটায় গর্জে উঠল কলকাতাসহ বাংলা। মানুষ করতালি, ঘন্টা, থালাবাটি এমনকি শব্দবাজি ফাটিয়েও শব্দ তুললেন। সমস্ত বসতি এলাকায় একই ছবি।

প্রধানমন্ত্রীর ডাক ছিল, জনতা কার্ফুর দিন বিকেলে এই কর্মসূচি হবে। ডাক্তার, নার্স, স্বাস্থ্যকর্মী, পুলিশ, মিডিয়াসহ যাঁরা করোনার বিপদ উপেক্ষা করে কাজ করছেন, তাঁদের ধন্যবাদ ও উৎসাহ দিতে এই কর্মসূচি। সব এলাকায় বহুতল বাড়ি থেকে টালির চাল পর্যন্ত এই কর্মসূচি হয়েছে। মানুষ বারান্দায় বেরিয়ে এসে হাততালি দিয়েছেন। ঘন্টা বাজিয়েছেন। বিষয়টা শুধু রাজনীতিকদের মধ্যে ছিল না। এটি আমজনতার আবেগে পরিণত হয়েছে।

Related articles

মুর্শিদাবাদে বিজেপির ৩ এজেন্সি কাজ করছে: একতিরে কমিশন-অধীর-মিমকে নিশানা অভিষেকের

মুর্শিদাবাদে বিজেপির ৩ এজেন্সি কাজ করছে। সোমবার, জলঙ্গীর সাদিখাঁরদিয়াড় বিদ্যানিকেতন গ্রাউন্ডের জনসভায় থেকে একতিরে নির্বাচন কমিশন, কংগ্রেস (Congress)...

IPL: হারের হ্যাটট্রিক, লজ্জার নয়া রেকর্ড, ফিকে হচ্ছে সিএসকের দাপট!

আইপিএলের(IPL) শুরুতেই হারের হ্যাটট্রিক। লজ্জার রেকর্ড ধোনিহীন চেন্নাই সুপার কিংসের(CSK)। পাঁচবারের আইপিএল চ্যাম্পিয়ন সিএসকের(CSK) দাপট কি ক্রমশ ফিকে...

দলনেত্রীর কড়া বার্তার পরেই প্রার্থীপদ প্রত্যাহার মনিরুলের

মুর্শিদাবাদের সামশেরগঞ্জে তৃণমূল কংগ্রেসের নির্বাচনী জনসভা থেকে মনিরুল ইসলামকে সাসপেনশনের হুঁশিয়ারি দিয়েছিলেন মমতা বন্দ্যোপাধ্যায়(Mamata Banarjee)। এর ২৪ ঘণ্টার...

‘মমতা দিদি’র দেখানো পথে আবগারি দুর্নীতি মামলায় নিজেই সওয়াল করতে চলেছেন কেজরিওয়াল

মমতা দিদির দেখানো পথে হেঁটে এবার আবগারি দুর্নীতি মামলায় দিল্লি হাই কোর্টে (Delhi High Court) নিজেই  সওয়াল করতে...