Friday, June 12, 2026

জনতা কার্ফু : শুরুর প্রাক্কালে প্রধানমন্ত্রীর টুইট

Date:

Share post:

আজ, রবিবার সকাল ৭ টা থেকে রাত ৯ টা পর্যন্ত ‘জনতা কার্ফু’ পালন করার ডাক দিয়েছেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি। গত বৃহস্পতিবার জাতির উদ্দেশ্যে এক ভাষণে প্রধানমন্ত্রী বলেছিলেন, “এই জনতা কার্ফুর আওতায় কারও বাড়ি থেকে বাইরে যাওয়া বা আশপাশে জড়ো হওয়া উচিত নয়। কেবলমাত্র প্রয়োজনীয় পরিষেবাগুলির সঙ্গে জড়িতদেরই বাইরে যাওয়া উচিত।”

আজ, রবিবার সকালে কার্ফু শুরুর কয়েক মিনিট আগে, প্রধানমন্ত্রী টুইট করেছেন৷ বলেছেন, “এখন থেকে কয়েক মিনিটের মধ্যে, #JantaCurfew শুরু হচ্ছে। আসুন আমরা সকলেই এই কার্ফুর একটি অংশ হয়ে উঠি, যা COVID-19 এর বিরুদ্ধে লড়াইয়ে প্রচণ্ড শক্তি যোগাবে। আমরা এখন যে পদক্ষেপ করেছি তা পরবর্তী সময়ে সহায়তা করবে। বাড়ির ভিতরে থাকুন এবং সুস্থ থাকুন #IndiaFightsCorona”

দেশজুড়ে বেশ কয়েকটি রাজ্য মহামারীর বিরুদ্ধে সতর্কতামূলক ব্যবস্থার অংশ হিসাবে জনগণের যাতায়াত এবং সমাবেশে নিষেধাজ্ঞা জারি করেছে।
হোম কোয়ারান্টাইনে থাকা ব্যক্তিদের চিকিৎসকের পরামর্শ অনুসরণের জন্য অনুরোধ করেছেন প্রধানমন্ত্রী৷ তিনি বলেছেন, “এই সময় আমাদের সকলকে চিকিৎসক এবং কর্তৃপক্ষের দেওয়া পরামর্শ মেনে চলা উচিত। যাদের ঘরেই বন্দি থাকতে বলা হয়েছে তাদের সবাইকে আমি নির্দেশাবলীর অনুসরণ করার অনুরোধ করছি। এটি নিজের পাশাপাশি আপনার বন্ধু এবং পরিবারকেও সুরক্ষা দেবে,” প্রধানমন্ত্রী টুইটারে লিখেছেন।

Related articles

সাইয়ের প্রকল্প বাস্তবায়নে জোর, ডুরান্ড কমিটির সঙ্গে বৈঠকে ক্রীড়ামন্ত্রী

ক্রীড়া দফতরের দায়িত্ব নিয়েই দ্রুত কাজ শুরু করে দিলেন ইন্দ্রনীল খাঁ(Dr.Indranil Khan)। শুক্রবার দফায় দফায় বৈঠক সারলেন রাজ্যের...

ক্রীড়া চিকিৎসা ও প্রযুক্তির মেলবন্ধন: অনুষ্ঠিত হল ‘স্পোর্টসমেড ২০২৬’ আন্তর্জাতিক সেমিনার

শুক্রবার কলকাতায় অনুষ্ঠিত হল একটি উচ্চপর্যায়ের আন্তর্জাতিক সেমিনার— 'স্পোর্টসমেড: ফ্রম পারফরম্যান্স টু প্রিভেনশন' (SportsMed: from Performance to Prevention:...

মুখ্যমন্ত্রীর নজরে BGBS-এর ৬৩৫ কোটি টাকার বরাত!

BGBS-এ এলাহী খরচ। একটি নির্দিষ্ট ইভেন্ট ম্যানেজমেন্ট সংস্থাকেই বরাত। নতুন সরকারের আতসকাচের চলায় তৎকালীন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের আমলে...

গ্রেফতার হবেন ইন্দ্রনীল ও তাঁর স্ত্রী! কোটি কোটি টাকার দুর্নীতির অভিযোগ

গ্রেফতার হতে পারেন- এই আশঙ্কায় প্রাক্তন মন্ত্রী ইন্দ্রনীল সেন (Indranil Sen) এবং তাঁর স্ত্রী আগাম জামিনের আবেদন জানিয়েছেন...