Thursday, March 19, 2026

করোনায় সুস্থ এক লক্ষের বেশি, তথ্য দিল হু

Date:

Share post:

করোনার জেরে আতঙ্ক ছড়িয়েছে সারা বিশ্বে। ইতিমধ্যে মৃত্যু হয়েছে ১৪ হাজারের বেশি মানুষের। তবে স্বস্তির বার্তা দিচ্ছে চিকিৎসক মহল। করোনায় আক্রান্ত হয়েও পুরোপুরি সুস্থ হয়ে উঠেছেন এক লক্ষের কাছাকাছি মানুষ। করোনার আতঙ্ককে হার মানাচ্ছে সচেতনতা। ফলপ্রসূ হচ্ছে চিকিৎসকদের লড়াই।

বিশ্ব স্বাস্থ্য সংস্থার তথ্য অনুযায়ী, সরকারি হিসেবে এখনও পর্যন্ত আক্রান্ত হয়েছেন ৩ লক্ষ ৪০ হাজারের কাছাকাছি মানুষ। সারা বিশ্বে ৯৯ হাজার মানুষ সুস্থ হয়ে উঠেছেন। বেসরকারি হিসাবে অবশ্য এই সংখ্যাটা এক লক্ষ ছাড়িয়েছে। স্পষ্টতই মৃত্যুর তুলনায় সুস্থতার হার অনেক বেশি। একই ছবি ভারতেও। মৃত্যুর তুলনায় এদেশেও সুস্থতার সংখ্যাটাই বেশি। হু জানিয়েছে,
করোনায় মৃত্যুর হার ২ শতাংশেরও কম। ৮৫ শতাংশ আক্রান্তের মধ্যে ভাইরাসের প্রভাব একেবারেই নগণ্য।

spot_img

Related articles

ভিন রাজ্যে অবজার্ভারের দায়িত্বে বাংলার ১৫ আইপিএস, নয়া নির্দেশ কমিশনের

নবান্নের তরফে অপসারিত ১৯ জন আইপিএস অফিসারকে নতুন দায়িত্ব দেওয়ার ঘোষণার পরেই ফের প্রশাসনিক স্তরে নড়াচড়া। বুধবারই নির্বাচন...

অভিমান ভুলে আশীর্বাদ, প্রার্থী দেবাংশুকে জয়ের ‘টিপস’ দিলেন অসিত মজুমদার

রাজনীতির ময়দানে চব্বিশ ঘণ্টাও দীর্ঘ সময়। মঙ্গলবার কালীঘাট থেকে প্রার্থী তালিকা ঘোষণার পর যা ছিল চরম অসন্তোষ আর...

বনগাঁর রাজনীতির ‘ঘরের মেয়ে’ এবার বিধানসভার লড়াইয়ে, চর্চায় ঋতুপর্ণা

তিনি রাজনীতির আঙিনায় নতুন নন, কিন্তু বিধানসভার মহাযুদ্ধে পা রাখছেন এই প্রথমবার। ২০২৬-এর বিধানসভা নির্বাচনে উত্তর ২৪ পরগনার...

শুক্রবারই অতিরিক্ত ভোটার তালিকা? নিরাপত্তা পরিস্থিতি পর্যালোচনায় বৈঠক হাইকোর্টের

বিশেষ নিবিড় সংশোধন (এসআইআর) প্রক্রিয়ার পর পশ্চিমবঙ্গে অতিরিক্ত ভোটার তালিকা প্রকাশ করা হতে পারে শুক্রবারই। তার আগে রাজ্যের...