Friday, June 12, 2026

ভারতে করোনা আক্রান্তের সংখ্যা পৌঁছাল ৪১৫

Date:

Share post:

ভারতে করোনা আক্রান্তের সংখ্যা পৌঁছাল ৪১৫। সোমবার বিকেল ৪ টা পর্যন্ত দেশে নতুন করে আক্রান্ত হয়েছেন ১৯ জন। আক্রান্তরা মহারাষ্ট্র, গুজরাত, রাজস্থান ও বিহারের বাসিন্দা বলে জানা গিয়েছে ।
এখনও পর্যন্ত দেশের মধ্যে সবচেয়ে বেশি সংক্রমণের শিকার হয়েছেন মহারাষ্ট্র ও কেরলের মানুষ । দেশি-বিদেশি মিলিয়ে এই দুই রাজ্যে এখনও পর্যন্ত ৬৭ জন সংক্রমিত হয়েছেন। রবিবার পর্যন্ত মৃত্যু হয়েছে ৭ জনের। যদিওসোমবার বিকাল পর্যন্ত কোনও মৃত্যু হয়নি। এদের মধ্যে ২৪ জন সম্পূর্ণ সুস্থ হয়ে উঠেছেন বলে প্রশাসনিক সূত্রে জানা গিয়েছে ।
সংক্রমণ যাতে দ্রুত ছড়িয়ে না পড়ে, তার জন্য বিভিন্ন রাজ্যে, শহরে লকডাউন ঘোষণা করছে প্রশাসন। লকডাউন ঘোষণা করেছে মহারাষ্ট্র, ওড়িশা, রাজস্থান এবং বিহার, পাঞ্জাব । মুম্বই ও দিল্লিতেও একই রকম পরিস্থিতি।
সংক্রমণ আটকাতে দেশের ২২টি রাজ্যের ৭৫টি জেলায় ৩১ মার্চ পর্যন্ত লকডাউন ঘোষণা করা হয়েছে। পরিস্থিতি নিয়ন্ত্রণে এছাড়া কোনও পথ খোলা ছিল না বলে মনে করছেন বিশেষজ্ঞরা ।

Related articles

বিজেপির বিজয় মিছিলের বোমায় প্রাণ গেল খুদের! তামান্নায় বিপ্লব, তনভিরে নীরবতা কেন? প্রশ্ন তৃণমূলের

বিজেপির বিজয়োল্লাসের বলি ছোট্ট শিশু! বাংলায় একমাসের বিজেপি সরকারের বিজয় মিছিল থেকে ছোঁড়া বোমার আতঙ্কে বাইক থেকে ছিটকে...

এক দিকে ‘জনতার বিধানসভা’, অন্য দিকে সাংবাদিকদের পথ রুদ্ধ! অধ্যক্ষের ডিজিটাল দাওয়াই ঘিরে তুঙ্গে দ্বিচারিতার বিতর্ক

এক দিকে বিধানসভাকে আরও স্বচ্ছ, আধুনিক ও জনমুখী করে তোলার একগুচ্ছ রূপরেখা, অন্য দিকে গণতন্ত্রের চতুর্থ স্তম্ভের প্রবেশাধিকারে...

মৃত্যুঞ্জয়ের পরে সায়নীর অবস্থান জানতে চেয়ে পোস্ট যুবনেতা শুভ্রজিতের

যুব তৃণমূলের রাজ্য সাধারণ সম্পাদক মৃত্যুঞ্জয় পালের (Mrityunjay Paul) পরে এবার ১৬ নম্বর ওয়ার্ডের যুব তৃণমূল সভাপতি শুভ্রজিৎ...

ইতিহাসের গৈরিকীকরণের অভিযোগ! প্রধানমন্ত্রীর উপস্থিতিতে বিতর্কিত ‘পশ্চিমবঙ্গ দিবস’ উদ্‌যাপনের তোড়জোড় বিজেপির 

প্রধানমন্ত্রীর উপস্থিতিতে আগামী ২০ জুন রাজ্যজুড়ে ‘পশ্চিমবঙ্গ দিবস’ উদযাপনের প্রস্তুতি শুরু করেছে বিজেপি সরকার। কিন্তু অনুষ্ঠান ঘোষণার পর...